বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প সৌদি ও হুথির তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা

গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ ভিজিটর

প্রতাপ কুমার গোপ : গাজীপুরে   বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর ও জেলা স্বেচ্ছাসেবকদল। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবকদলের সভাপতির গাড়িবহওে আওয়ামীলীগের হামলা ও স্বেচ্ছাসেবকদলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে শনিবার বিকেলে এ বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি জয়দেবপুর বাজার বাসস্ট্যান্ড থেকে মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিনের নেতৃত্বে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে শিববাড়ী মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে স্বেচ্ছাসেবক দল নেতা কামরুজ্জামান কাজল, নজরুল ইসলাম, মান্নান মন্ডল, নূরুজ্জামান, জহিরুল ইসলাম, আজিজুল হক, হারুনুর রশিদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে সকালে একই ঘটনার প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্না ও সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওনের নেতৃত্বে নগরীর রাজবাড়ি রোডে পৃথক আরেকটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে নেতৃবৃন্দ বক্তৃতায় বলেন, ভয়ানক নৃশংস খুনী হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা রয়ে গেছে। অবিলম্বে মিছিলে হামলা ও হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর