শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ইউপি সদস্যাকে মারধরের অভিযোগ নাজিরহাটে যৌথ অভিযানে দুই দোকানকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস রোটারি ক্লাব অব ভাওয়ালের আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ-১৪৩৩ সোমবাজার ঈদগা মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন মাছের প্রজনন রক্ষায় সাগরে ৫৮ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গাজীপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা ফটিকছড়িতে ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে চৈত্র সংক্রান্তি উদযাপন, সিঁদুর খেলা ও গীতাপাঠ অনুষ্ঠিত ফটিকছড়ির বিবিরহাটে যৌথ অভিযান: মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা

গাজীপুরে নার্সিং সংস্কার পরিষদ জেলা সমন্বয় কমিটির বিক্ষোভ ও মানববন্ধন

  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪২ ভিজিটর

স্টাফ রিপোর্টার : দেশব্যাপী মানববন্ধন কর্মসূচীর অংশ হিসেবে গাজীপুরেও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক পদে এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাগণকে পদায়ন এবং নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে মানববন্ধ ও বিক্ষোভ করেছে নার্সিং সংস্কার পরিষদ গাজীপুর জেলা সমন্বয় কমিটি। শনিবার দুপুরে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নার্সিং সংস্কার পরিষদ নার্সিং পেশার সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে গত ৯ সেপ্টেম্বর শান্তিপূর্ণভাবে এক দফা দাবি বাস্তবায়নে কর্মসূচী পালন করে আসছে। ন্যায্য দাবি বাস্তবায়নে প্রশাসনিক আশ্বাস প্রদানের পরও কোন আলোচনা না করেই আমাদের দাবির বিপক্ষে অবস্থান নিয়ে গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে রেজিস্ট্রার পদে পুনরায় নন-নার্সিং প্রশাসনিক কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে যা চলমান আন্দোলনকে উস্কে দেওয়ার শামিল। নার্সিং সমাজ এ পদায়ন প্রত্যাখ্যান করেছে।

আন্দোলনকারীরা দাবি করেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক পদে এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাগণকে পদায়ন করতে হবে। তারা নার্সিং কর্মকর্তাদের সাথে অপেশাদার আচরণ ও নার্সিং পেশা নিয়ে জঘন্য কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবি জানান।

মানববন্ধনে শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের অধ্যক্ষ সামসুন নাহার, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক রোজিনা খানম, নার্সিং ইন্সট্রাক্টর মোখলেছুর রহমান, শামীমা নাসরিন, জামাল উদ্দিন ভূইয়া উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের ছাত্র প্রতিনিধি ফরহাদ হোসাইন, রেজিষ্টার্ড নার্স মেহেদী হাসান, সাকিল আহমেদ প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর