বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প সৌদি ও হুথির তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা

গাজীপুরে জামায়াতের সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখার উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মহানগরীর শিববাড়ি এলাকায় এক রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদদীনের সভাপতিত্বে এবং মহানগর কর্মপরিষদ সদস্য ও সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইয়ূবীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান আকন্দ বলেন, আজকে স্বৈরশাসকমুক্ত হয়েছে বাংলাদেশ। এরপরে কি হবে এটা আমাদের ভাবতে হবে। আমরা ১৯৭১ সালে এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সাম্য,অধিকার, ন্যায়বিচার এবং সুবিচার নিশ্চিত করা হবে। কিন্তু স্বাধীনতার ৫৩ বছরেও তা বাস্তবায়ন হয়নি।

সভায় আরও বক্তব্য রাখেন, মহানগর নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসান, মহানগর সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, মহানগর সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হোসেন আলী, আফজাল হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, মুজিবুর রহমান, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মুস্তাফিজুর রহমান টিটু, প্রেসক্লাবের সেক্রেটারি শাহ শামসুল হক রিপন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাংবাদিক ইকবাল আহমেদ সরকার, শরীফ আহমেদ শামীম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর মহানগর সভাপতি হাফেজ আবু হানিফ, কর্মপরিষদ সদস্য ও থানা আমীরবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর