বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প সৌদি ও হুথির তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা

গাজীপুরে কোটি টাকার সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ ডুয়েট শিক্ষকদের বিরুদ্ধে

  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের ভুরুলিয়া এলাকার কয়েক কোটি টাকার সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ডুয়েটের ১৬ জন শিক্ষককের বিরুদ্ধে। স্থানীয় কয়েকজন প্রভাবশালী লোকের সহযোগিতায় তারা এসব জায়গা দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ওই এলাকার ব্যবসায়ী ও মানবি কনস্ট্রাকশনের মালিক সাইফুল ইসলাম সরকার। এছাড়া তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও তাকে প্রাণনাশেরও হুমকী প্রদান করা হচ্ছে। রোববার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এসব অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তিনি বলেন, ভুরুলিয়া এলাকায় তাদের পৈত্রিক সম্পত্তিতে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। সম্প্রতি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (ডুয়েট) ১৬ জন শিক্ষক ওই এলাকার জনৈক রেহেনা ও হোসেন শহীদ সরকারকে সাথে নিয়ে ৪৪১ শতাংশ জমি নিজেদেও দাবী করে দখল করতে আসেন। এতে সাইফুল ইসলাম সরকার ও তার পরিবারের লোকজন বাধা প্রদান করলে চলে যায়। পরে গত ৫ আগষ্ট রাতে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালায় এবং মূল্যবান দলিলপত্র ও টাকা পয়সা নিয়ে যায়। এ সময় ভাড়াটিয়া সন্ত্রাসীরা তার প্রাণনাশের জন্য খুজতে থাকে।
সংবাদ সম্মেলনে তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর