মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে ৯০ ডলারের নিচে ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু : ইশরাক হোসেন কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গ্রামীণ অর্থনীতিতে সমবায় আন্দোলন জোরদারের তাগিদ রিজভীর বিদ্যুৎ ঘাটতি থেকে বর্জ্য ব্যবস্থাপনা- ক্ষুদে বিজ্ঞানীদের ৮০ উদ্ভাবন মাদক কারবারিদের হাতে জিম্মি বোয়ালী ইউনিয়েনের কয়েক গ্রাম, সন্ধার পর বসে মাদক কেনাবেচার হাট আমিরাতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে : আল-আমিন হালদার সাংবাদিকতায় পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে ইন-হাউজ নলেজ শেয়ারিং সেমিনার অনুষ্ঠিত মাভাবিপ্রবিতে এসডিজি অর্জনে শিক্ষার্থী ক্লাবগুলোর কার্যক্রম নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু : ইশরাক হোসেন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৯ ভিজিটর

স্টাফ রিপোর্টার : ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ইশরাক হোসেন বলেন, বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হচ্ছে। পাশাপাশি ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমেও তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, প্রায় ১৮ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করা সম্ভব নয়। আনসার ও ভিডিপি বাদে দেশে পুলিশ সদস্যের সংখ্যা প্রায় দুই লাখ। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করে রাজনৈতিকভাবেও পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, গত সোমবার সংসদীয় ও দলীয় বৈঠকে প্রধানমন্ত্রী এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা অনুযায়ী, সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলবেন এবং রাজপথে সক্রিয় থাকবেন।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ইশরাক বলেন, কয়েক দিন আগে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে যে অসন্তোষ ও অস্থিরতা তৈরির চেষ্টা হয়েছিল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা নিয়ন্ত্রণে সফল হয়েছে। এ জন্য বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানানো হয়েছে।

আওয়ামী লীগের ডাকা হরতাল প্রসঙ্গে তিনি বলেন, এ কর্মসূচির কোনো গ্রহণযোগ্যতা নেই। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়েই দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, আওয়ামী লীগ নামে দলটি ভবিষ্যতে রাজনীতি করতে পারবে কি না, তা নির্ধারণ হবে।

ইশরাক অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের নির্দেশনায় বিচ্ছিন্নভাবে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। তবে এসব কর্মকাণ্ডের মাধ্যমে সরকারের কোনো ক্ষতি করা সম্ভব হবে না বলে দাবি করেন তিনি।

মঙ্গলবার সকালে রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সাধারণ মানুষ হরতাল কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে না। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটিয়ে বিপুলসংখ্যক মানুষের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারের কোনো ক্ষতি করা যাবে না।

তিনি আরও বলেন, চোরাগোপ্তা হামলা ও নাশকতায় জড়িত এবং অতীতে গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর