বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে- ফজলুল হক মিলন, এমপি আইজিপির বক্তব্য আইনের শাসন, সাংবিধানিক অধিকার ও মানবাধিকারের মৌলিক নীতির সুস্পষ্ট পরিপন্থী : আসক ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, আটক ৫ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস ঝিনাইদহে অবৈধ ভেটেরিনারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা নরসিংদীতে যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার ‘পিঁপড়ে ও হাতির যুদ্ধ’ বইয়ের জন্য বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেলেন শাম্মী তুলতুল অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, দেশের চার বিভাগে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ

  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৭ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ড স্মরণে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে গাজীপুর মহানগর জামায়াতের মেট্রো সদর থানার উদ্যোগে নগরীর কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়।

মেট্রো থানা জামায়াতের আমীর ছাদেকুজ্জামান খানের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী, বাসন থানা জামায়াতের আমীর আকরামুল ইসলাম, পূবাইল থানা জামায়াতের আমীর অ্যাডভোকেট শামীম মৃধা এবং মেট্রো সদর থানা জামায়াতের নায়েবে আমীর জালাল উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান, অফিস সম্পাদক আবু সিনা নুরুল ইসলাম মামুন, আইনজীবী শাখার আমীর শাহজাহান সিরাজী, ইঞ্জিনিয়ার জাহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতা ও প্রাণহানির ঘটনা স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিনটি স্মরণে গাজীপুর মহানগরের বিভিন্ন থানা ও এলাকাভিত্তিক কর্মসূচি পালনের উদ্যোগ নেয় মহানগর জামায়াত।

এছাড়াও কোনাবাড়ী, কাশিমপুর, বাসন, পূবাইল, গাছা, টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা এলাকাতেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর