রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস হরমুজে সুপারট্যাংকারে আগুন লন্ডনে বিক্ষোভের ডাক দিলেন ধ্রুব রাঠি বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

লন্ডনে বিক্ষোভের ডাক দিলেন ধ্রুব রাঠি

  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৫ ভিজিটর

আন্তর্জাতিক ডেস্ক :ভারতে ‘ভোট চুরি’র অভিযোগে লন্ডনে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন ইউটিউবার ধ্রুব রাঠি । শনিবার ব্রিটিশ রাজধানীতে পার্লামেন্ট স্কয়ারের বাইরে আয়োজিত এ বিক্ষোভে অংশ নিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাঠি জানান, তিনি লন্ডনে পৌঁছেছেন। সেখানে অবস্থানরত ব্যক্তিদের শনিবার দুপুর ১২টায় পার্লামেন্ট স্কয়ারে মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে জড়ো হওয়ার আহ্বান জানান তিনি।

পোস্টে রাঠি লেখেন, ‘আপনারা যদি এখানে থাকেন, তাহলে আগামীকাল দুপুর ১২টায় পার্লামেন্ট স্কয়ারে মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে বিক্ষোভে যোগ দিন।’

এ সময় বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার ওপরও গুরুত্ব দেন তিনি। পোস্টে হিন্দিতে রাঠি লেখেন, ‘আন্তর্জাতিক মহলে ঢাক পেটানোর সময় এসে গেছে।’ পোস্টের শেষে তিনি ‘জয় হিন্দ’ লেখেন।

লন্ডনে বিক্ষোভের এ ঘোষণা এমন এক সময়ে এল, যার এক সপ্তাহ আগে দিল্লিতে একটি বিক্ষোভ কর্মসূচির আগে ধ্রুব রাঠিকে আটক করেছিল পুলিশ। গত সপ্তাহে হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় তার বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

ককরোচ জনতা পার্টি (সিজেপি) প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে ওই বিক্ষোভের ডাক দিয়েছিল।

সূত্র: ইকোনমিক টাইমস

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর