রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস হরমুজে সুপারট্যাংকারে আগুন লন্ডনে বিক্ষোভের ডাক দিলেন ধ্রুব রাঠি বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

হরমুজে সুপারট্যাংকারে আগুন

  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৫ ভিজিটর

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রমের সময় সমুদ্র মাইনে আঘাতে দুই মিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে। ইরানের অনুমোদনহীন একটি নৌপথ ব্যবহার করে জাহাজটি প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল বলে দাবি করেছে আইআরজিসি।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, মাইনে আঘাতের ফলে জাহাজটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আইআরজিসির অভিযোগ, ট্যাংকারটি তার সব ধরনের ট্র্যাকিং ও রাডার ব্যবস্থা বন্ধ করে দিয়ে গোপনে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করেছিল। এ সময় জাহাজটি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পাচ্ছিল বলেও দাবি করেছে ইরানের এই বাহিনী।

বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী সতর্ক করে বলেছে, ‘হরমুজ প্রণালি বন্ধ।’ ইরানের নির্ধারিত নিয়মকানুন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর নির্ভর করে যেসব জাহাজ চলাচলের চেষ্টা করবে, তাদের কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

সূত্র: জিও নিউজ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর