মোহাম্মদ নাজিম উদ্দীন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক, ফটিকছড়ির কৃতী সন্তান জনাব কাদের গনি চৌধুরী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কাদের গনি চৌধুরী ফটিকছড়ির একজন কৃতী সন্তান হিসেবে পরিচিত। সাংবাদিকতা ও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতেও যুক্ত রয়েছেন।
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তাঁর এ সৌজন্য সাক্ষাৎকে ঘিরে ফটিকছড়ির মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।