মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : হুমায়ুন ক‌বির দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট গাজীপুরে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০ উদ্যোক্তাকে ঋণ প্রদান পূজা উপলক্ষে টানা ৭ দিন ছুটির সুযোগ জনগণের কল্যাণে কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে : খালেকুজ্জামান বাবলু জয়দেবপুরে কাচ্চি ডাইনে ২ লাখ টাকা জরিমানা রামা লুসাই—দুই খেলায় এক অনন্য কিংবদন্তি তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পূবাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রিড়া সামগ্রী বিতরণ

গাজীপুরে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০ উদ্যোক্তাকে ঋণ প্রদান

  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি :  ‘সবার আগে বাংলাদেশ’ নির্বাচনী ইশতেহার-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শ্রীপুর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ক্ষণিকায় আয়োজিত অনুষ্ঠানে এ ঋণ বিতরণ করা হয়।

পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রীপুর শাখার ব্যবস্থাপক মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ ভূইয়া। তিনি পল্লী সঞ্চয় ব্যাংকের নির্বাচিত গ্রাহকদের হাতে ঋণের অর্থ তুলে দেন।

ব্যাংক সূত্রে জানা যায়, সরকারের ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী ডিজিটাল ইকোসিস্টেম ঋণ কর্মসূচি, পল্লী নারী উদ্যোক্তা, ‘এক গ্রাম এক পণ্য’ এবং পল্লী সবুজায়ন কর্মসূচির আওতায় এ ঋণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় প্রাথমিক পর্যায়ে ২০ জন সদস্যের মধ্যে মোট ৩০ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। এসব ঋণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ব্যবসা ও উৎপাদনমুখী কর্মকাণ্ড সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূইয়া বলেন, ঋণের অর্থ শুধু খরচ না করে কীভাবে তা কাজে লাগিয়ে মূলধন আরও বৃদ্ধি করা যায়, সেদিকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে এই অর্থের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবারের আয় বাড়ানোর উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, ঋণগ্রহীতাদের ঋণের অর্থ যথাযথ কাজে ব্যবহারের পাশাপাশি সময়মতো কিস্তি পরিশোধ করে ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল করা ধারা অব্যাহত রাখতে হবে।

#####

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর