মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কমেছে হজের বিমানভাড়া ঢাকা গ্যাজেট ও যুগান্তরে সংবাদ প্রকাশ : স্কুলের জমি লিজের টাকা ফেরত দিলেন দুই বিএনপি নেতা কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নাটোর-বগুড়া মহাসড়কে ধস-ফাটল, নির্মাণের মান নিয়ে প্রশ্ন জাতীয় ‘আমার মেয়ের হাতের লেখা এমন নয় : গাজী নজরুলের শাশুড়ি সাগর উত্তাল, সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে সোর্ড ব্লেড এর ডিলার সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের সুযোগ কাজে লাগাতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং আইসিসিসিএডির মধ্যে সমঝোতা

ঢাকা গ্যাজেট ও যুগান্তরে সংবাদ প্রকাশ : স্কুলের জমি লিজের টাকা ফেরত দিলেন দুই বিএনপি নেতা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ ভিজিটর

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার বেলোয়া উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি লিজের ৩ লাখ ৭০ হাজার টাকা ফেরত দিয়েছেন বিএনপির দুই নেতা। অনলাইন নিউজ পোর্টাল ঢাকা গ্যাজেট ও দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের পর স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের হস্তক্ষেপে তারা টাকা ফেরত দেন।

সোমবার দুই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক টাকা ব্যাংক হিসাবে জমা দিয়ে ভাউচার উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ইউএনওর কার্যালয়ে দাখিল করেন।

এর আগে ২৪ ও ২৮ জুন বিদ্যালয় দুটির প্রায় ১২ একর জমি মাইকিং করে স্থানীয় কৃষকদের কাছে প্রায় সাত লাখ টাকায় লিজ দেওয়া হয়। অভিযোগ ওঠে, গ্রামের উন্নয়নের নামে সেখান থেকে ৩ লাখ ৭০ হাজার টাকা নিয়েছেন সুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান ওরফে নয়ন ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজমল হোসেন।

গত ১৯ সেপ্টেম্বর ঢাকা গ্যাজেট ও যুগান্তরে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়। পরে সংসদ সদস্যের নির্দেশে ইউএনও ও শিক্ষা কর্মকর্তারা টাকা উদ্ধারে উদ্যোগ নেন। নির্ধারিত সময়ের আগেই দুই নেতা টাকা ফেরত দেন।

বেলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা জানান, আব্দুস সোবহান ২ লাখ টাকা ফেরত দিয়েছেন। বেলোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জানান, আজমল হোসেন ১ লাখ এবং আব্দুস সোবহান ৭০ হাজার টাকা ফেরত দিয়েছেন।

দায়িত্বপ্রাপ্ত সিংড়ার ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম টাকা ব্যাংক হিসাবে জমার বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর