শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: যোগাযোগ প্রতিমন্ত্রী উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: বাণিজ্যমন্ত্রী মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর আইনি ব্যবস্থা ছাড়া এমপিকে পদত্যাগের নির্দেশ সেইফ এক্সিটের প্রচেষ্টা: ডাকুস ভিপি জাতীয় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম, পরিবার-শিক্ষক-সহপাঠীদের মধ্যে আনন্দ পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য পৃথক প্রজ্ঞাপন লাগবে না নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান এমপি ফজলুল হক মিলনের সরকার বৈধ উপায়ে কর্মী পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ : আরিফুল হক চৌধুরী সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার : সালাহউদ্দিন আহমেদ

জাতীয় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম, পরিবার-শিক্ষক-সহপাঠীদের মধ্যে আনন্দ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৭ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: কাবাডির মাঠে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কালীগঞ্জের শিক্ষার্থী জারিন তাসনিম। জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি ইভেন্টে অসাধারণ পারফরম্যান্স করে সে এ সাফল্য অর্জন করে। জারিনের এই অর্জনে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত ২০২৬ সালের জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি ইভেন্টে অংশ নেয় মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের শিক্ষার্থী জারিন তাসনিম। ঢাকা শাহ্ আলী থানা জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে আয়োজিত ৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় সে নিজের দক্ষতা ও ক্রীড়া নৈপুণ্যের স্বাক্ষর রাখে।

প্রতিযোগিতার বিভিন্ন ধাপে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে জারিন তাসনিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তার ক্রীড়া নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ শাহ্ আলী থানা জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক আনুষ্ঠানিকভাবে তার হাতে সনদপত্র তুলে দেন।

জারিন তাসনিমের এ সাফল্যের খবর ছড়িয়ে পড়লে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। পরিবারের সদস্য ও শিক্ষকেরা তার অর্জনে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে আরও বড় সাফল্য কামনা করেন।

জারিন তাসনিম জানায়, জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া তার জন্য গর্বের ও আনন্দের। ভবিষ্যতে কঠোর পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে আরও ভালো ফলাফল অর্জন করে দেশের সুনাম বয়ে আনতে চায় সে।

জারিনের এই সাফল্য শুধু তার নিজের নয়, তার পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও গর্বের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর