বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য পৃথক প্রজ্ঞাপন লাগবে না নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান এমপি ফজলুল হক মিলনের সরকার বৈধ উপায়ে কর্মী পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ : আরিফুল হক চৌধুরী সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার : সালাহউদ্দিন আহমেদ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মৃত্যুতে এমপি মিলনের শোক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : হুমায়ুন ক‌বির দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট গাজীপুরে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০ উদ্যোক্তাকে ঋণ প্রদান পূজা উপলক্ষে টানা ৭ দিন ছুটির সুযোগ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য পৃথক প্রজ্ঞাপন লাগবে না

  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ ভিজিটর

স্টাফ রিপোর্টার : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য পৃথক প্রজ্ঞাপন লাগবে না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

বুধবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত এক প্রশিক্ষণের সমাপনী আয়োজনে এ তথ্য জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েম মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক।

আবদুল খালেক বলেন, এমপিওভুক্ত শিক্ষকসহ অন্য শিক্ষকদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য আলাদা প্রজ্ঞাপন জারির প্রয়োজন হবে না। যে প্রজ্ঞাপন হয়েছে, তার মাধ্যমেই বেতন-ভাতা পাবেন শিক্ষক-কর্মচারীরা। সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত গেজেটই এমপিওভুক্ত জনবলের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতার জটিলতা সমাধানে সরকার উদ্যোগ নিয়েছে বলেও জানান সচিব। তিনি বলেন, ‘আগে বছরের পর বছর শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতার অর্থ পেতে ঘুরতে হতো। আমরা দায়িত্ব নেওয়ার পর সেই জটিলতা সমাধানের উদ্যোগ নিয়েছি। এখন শিক্ষক-কর্মচারীরা অর্থ পেতে শুরু করেছেন।’

বর্তমান সরকার পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বলেও জানান আবদুল খালেক। তিনি বলেন, ‘সরকার পাঁচ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেবে। আমরা শিক্ষার মান ফিরিয়ে আনার জন্য আন্তরিকভাবে কাজ করছি।’

সবার ন্যায়সংগত দাবি পূরণ করা হবে বলে মন্তব্য করে আবদুল খালেক বলেন, ‘সবার ন্যায়সংগত দাবি পূরণ করা হবে। সবার অভাব-অভিযোগ পূরণের জন্য সরকার কাজ শুরু করেছে। আমরা চাইব, শিক্ষকেরা শিক্ষকের মতো আচরণ করবেন। কারণ, শিক্ষকেরা জাতির বিবেক। তাঁদের মাধ্যমে আগামী দিনের প্রজন্ম গড়ে উঠবে।’

জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের অচিরেই স্থায়ী করার পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান এ সচিব। তিনি বলেন, ‘জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের বদলির ব্যবস্থাও করা হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর