রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাভাবিপ্রবিতে ‘From Research Idea to Q1 Journal Publication’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অধিকার আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ : জামায়াত আমীর জ্বালানি সংকটে দুর্ভোগের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ কাপাসিয়ায় ৩০০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এখনো উদ্ধার হয়নি ২ হাজার ৩৮ নিখোঁজ শিশু বিরোধী দলের তীব্র বিরোধিতার মধ্যেই সংসদে এসআরবি বিল উত্থাপন মধ্যপ্রাচ্যে শ্রমিকের চাহিদা বাড়বে: মন্ত্রী রাষ্ট্রপতির সাথে বিজিএমইএ পরিচালনা পর্ষদের প্রতিনিধিদলের সাক্ষাৎ কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

প্রথম নির্বাচনেই সর্বোচ্চ ভোট পেলেন তামিম

  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৬৪ ভিজিটর

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ঘোষণা করা হয় ফলাফল। নির্বাচনে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালনা পর্ষদে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

এবারের নির্বাচনে মোট ৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা শুরু হয় এবং সন্ধ্যা ৬টার দিকে ফলাফল প্রকাশ করা হয়।

নির্বাচনে ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তামিম। তার ঠিক পরেই ৭২ ভোট করে পেয়েছেন সায়েদ ইব্রাহিম ও ইশরাফিল খসরু। ৭০ ভোট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন মাসুদুজ্জামান।

নির্বাচিতদের তালিকায় আরও আছেন ফয়সাল ইয়াসির (৬৮), ফাহিম সিনহা (৬৬), শাহনিয়ান তানিম (৬৬), সাকেফ আহমেদ সালাম (৬৫), আসিফ রাব্বানি (৬৪), ইয়াসির আব্বাস (৬৩), রফিকুল ইসলাম বাবু (৫৩) এবং ডা. মাহবুব শামীম (৪১)।

অন্যদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও জয় পেতে পারেননি কয়েকজন পরিচিত সংগঠক। নির্বাচিতদের ঠিক পরেই ৪০ ভোট পেয়ে অবস্থান করেন বোরহানুল পাপ্পু। আমজাদ হোসেন পেয়েছেন ৩২ ভোট, ফয়জুর রহমান মিতুর ঝুলিতে জমা হয়েছে ২৩ ভোট এবং মেজর ইমরোজ পেয়েছেন ২০ ভোট।

এর আগে, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকে নিয়ে ক্যাটাগরি-১ এ ১০ পরিচালকের ৭ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ ভোট হয়েছিল শুধু খুলনা ও বরিশাল বিভাগে। তাতে মুন্তাসির আলমকে হারিয়ে বিসিবির পরিচালক হয়েছেন বিপিএলের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান।

খুলনা বিভাগে দুই পরিচালক পদের বিপরীতে ৩ জন প্রার্থী ছিলেন। তাদের মধ্যে শান্তনু ইসলাম ও শফিকুল আলম পরিচালক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা নিয়ে গঠিত ক্যাটাগরি-৩ এ আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে নির্বাচনে শীর্ষে থাকা তামিম ইকবালের নেতৃত্বে নতুন পরিচালনা পর্ষদ গঠনের পথ আরও সুগম হলো। পরিচালকদের ভোটে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হবেন আজই। সেটি তামিম ইকবাল হওয়ার সম্ভাবনাই বেশি।

বিসিবির পরিচালক হলেন যারা

ক্যাটাগরি-১
ঢাকা বিভাগ: সাইদ বিন জামান, এস এম আবদুল্লাহ আল ফুয়াদ
চট্টগ্রাম বিভাগ: মিনহাজুল আবেদীন, মঈন উদ্দিন চৌধুরী
খুলনা বিভাগ: শফিকুল আলম, শান্তনু ইসলাম
রাজশাহী বিভাগ: মীর শাকরুল আলম
রংপুর বিভাগ: মির্জা ফয়সল আমীন
সিলেট বিভাগ: আব্দুল কাইয়ুম চৌধুরী
বরিশাল বিভাগ: মিজানুর রহমান

ক্যাটাগরি – ২
তামিম ইকবাল, মাসদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রাব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শাহনিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ, সাকিফ আহমেদ

ক্যাটাগরি – ৩
সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর