শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আমরা কোটি মানুষের দাবি নিয়ে রাস্তায় নেমেছি, জনগণের দাবি পূরণ না হলে ৮ দফা ১ দফায় পরিণত হতে পারে–ডাক্তার শফিকুর রহমান এমপি তিন মেট্রোরেল প্রকল্পের অনুমোদন কাপাসিয়ায় অনুষ্ঠিত হয়েছে পবিত্র সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে- ফজলুল হক মিলন বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়; এটি প্রতিটি মানুষের মৌলিক মানবাধিকার : ডা. জুবাইদা চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার : বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের সম্মাননা সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী বাতিলের দাবি জানিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ

হুনাইনের জাদুতে ফাইনালে কিংসমেন

  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২৬
  • ১০৮ ভিজিটর

স্পোর্টস ডেস্ক : ফাইনালে পা রাখতে শেষ ওভারে ইসলামাবাদ ইউনাইটেডের দরকার ছিল মাত্র ৬ রান। কিন্তু দুর্দান্ত বোলিং করে ম্যাচ ঘুরিয়ে দেন হুনাইন শাহ। ফলে হায়দরাবাদ কিংসমেন জায়গা করে নেয় ফাইনালে। এখন তারা রোববারের শিরোপার লড়াইয়ে ফাইনালে মুখোমুখি হবে পেশোয়ার জালমির।

শেষ দুই ওভারে যখন ২৮ রানের প্রয়োজন। মোহাম্মদ আলিকে পিটিয়ে এক ওভারেই ২২ রান তুলে ফেলে ক্রিস লিন ও ফাহিম আশরাফ। ফলে শেষ ওভারের খেলা খুবই কঠিন হয়ে পড়ে কিংসমেনদের জন্য। কিন্তু ২০তম ওভারে হুনাইন শাহ প্রথম বলেই ডট দেন, এরপর টানা পাঁচটি নিখুঁত ইয়র্কার করেন। এর মধ্যে তৃতীয় ইয়র্কারে ফাহিম আউট হন। শেষ বলে ৪ রান দরকার থাকলেও তিনি মাত্র একটি লেগ বাই দেন।

গতকাল শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল, সঙ্গে ছিল শিশিরের প্রভাব। ১৮৭ রানের লক্ষ্য তাড়া করা কঠিন ছিল না। মার্ক চাপম্যান (৪৩), হায়দার আলী (৩১) ও গ্রিনের ঝড়ো ইনিংস ম্যাচে উত্তেজনা ফেরায়।

এর আগে, স্পিনার সাইম আইয়ুব ও হাসান খান এবং পেসারদের আক্রমণে ইউনাইটেড শুরুতেই চাপে পড়ে যায়। যদিও পরে তারা ১০ ওভারে ৪ উইকেটে ৬৮ রান থেকেও ঘুরে দাঁড়ায়।

প্রথম ইনিংসে কিংসম্যানও শুরুতে বিপদে ছিল ৮৫ রানে ৪ উইকেট হারিয়ে। তবে চাপ সামাল দেন উসমান খান অপরাজিত ৬১ ও কুশল মেন্ডিস ৫০ রন করে। দুজন মিলে করেন ৫০ বলে ১০১ রানের জুটি। যা দলকে শক্ত অবস্থানে নিয়ে যায়।

আগামীকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেই পিএসএলের ফাইনালে মুখোমুখি হবে পেশোয়ার জালমি ও হায়দরাবাদ কিংসম্যান

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর