রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড

আবুধাবিতে আল্লামা শায়েস্তা খান আল আযাহারীর স্মরণ সভা

  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৮৫ ভিজিটর

আমিরাত প্রতিনিধি: সদ্য প্রয়াত চট্টগ্রাম জামেয়ার সাবেক শিক্ষক আলহাজ্ব আল্লামা গোলাম মোস্তাফা শায়েস্তা খান আল আযাহারী, আল মাইজভান্ডারী স্মরণে দোয়া মাহফিল, স্মরণ সভা, ছেমা মাহফিল ও মেজবানীর আয়োজন করেছেন আবুধাবির বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী, হালিমা রাজা ফাউন্ডেশনের চেয়ারম্যান রাউজান হলদিয়ার কৃর্তি সন্তান আলহাজ্ব ওসমান আলী খান সিআইপি।

শুক্রবার (৯ মে) বাদে মাগরিব আবুধাবির মদীনা জায়েদস্হ সিআইপি ওসমানের বাসভবনে অনুষ্ঠিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন আবুধাবির বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, আবুধাবীর বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী আলহাজ্ব মফজল আহমেদ, আলহাজ্ব কামাল উদ্দদিন, আলহাজ্ব মোহাম্মদ আবুল বশর সিআইপি,আলহাজ্ব আজম খাঁন সিআইপি, বাংলাদেশ সমিতির সিনিয়র সহ সভাপতি শওকত আকবর, সংগঠক মহিনউদ্দিন মহিন, ব্যবসায়ী জাফর উল্লাহ, ব্যবসায়ী আলহাজ্ব ওসমান তালুকদার, মোহাম্মদ জামাল উদ্দিন, সালাহ উদ্দীন, সিরাজুল ইসলাম, গোলাম কাদের ইফতি, রবিউল হাসান তালুকদার, জাহাঙ্গীর আলম, প্রসাসের সাধারণ সম্পাদক এম আবদুল মান্নান,সাংবাদিক আবদুল মান্নানসহ গাউছিয়া কমিটি বাংলাদেশ আবুধাবি শাখার সকল কর্মকর্তা ও আবুধাবি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলহাজ্ব ওসমান আলী সিআইপির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইয়াকুব আল কাদেরী। এতে নাতে রাসুল সা:, মিলাদ কিয়াম, আলোচনা করেন মাওলানা আলী রেজা, মাওলানা নুরুল আমিন, মাওলানা আবু বক্কর প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা মমতাজ উদ্দিন আলকাদেরী।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত ছেমা মাহফিল শেষে দেশীয় মেজবানি খানা পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর