বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফানাফিস শায়াখ গোলামে আবেদ শাহ্ আলহাজ্ব আবদুল কাদির (রঃ) এর ৩য় বার্ষিক পবিত্র ফাতেহা শরিফ  অনুষ্ঠিত ফটিকছড়িতে এইচএসসি পরীক্ষায় বঞ্চনার অভিযোগ, ইউএনও’র কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি আজ থেকে দিনে দুই বেলা চলবে সংসদ অধিবেশন ফটিকছড়িতে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলারোয়ায় ৩টি ক্লিনিক ও ২টি এক্সরে সেন্টার বন্ধের নির্দেশ সাতক্ষীরার তালায় শিক্ষকের বেদম প্রহারে রক্তাক্ত ২য় শ্রেণির ছাত্রী ইরানের বাহারেস্তানে মার্কিন-ইসরাইলি হামলায় ১৩ জন নিহত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক্ষাৎ ফটিকছড়িতে ডায়াগনস্টিক সেন্টারের তালাবদ্ধ কক্ষ থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার ফটিকছড়ির ভূজপুরে ব্রিক ফিল্ডের গর্তে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ফানাফিস শায়াখ গোলামে আবেদ শাহ্ আলহাজ্ব আবদুল কাদির (রঃ) এর ৩য় বার্ষিক পবিত্র ফাতেহা শরিফ  অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৯ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ আহালে সুন্নাত ওয়াল জামাতের অন্যাতম খাদেম ফানাফিস শায়াখ গোলামে আবেদ শাহ্ আলহাজ্ব আবদুল কাদির (রঃ) এর ৩য় বার্ষিকী উরস শরীফ উপলক্ষে  রুপগন্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কলিঙ্গা গ্রামের নিজ বাড়িতে  কোরআন খতম,  মিলাদ, জিকির ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৬ই এপ্রিল রোজ সোমবার  বাদ আসর হইতে পবিত্র কোরআন খতম পড়া দিয়ে শুরু করা হয়। পবিত্র ওয়াজ, মিলাদ, জিকির , শেষে দোয়া করে তবারক বিতরন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে দোয়া  পরিচালনা করেন  আওলাদে রাসুল (সাঃ)  হযরতুল আল্লামা  আলহাজ্ব সৈয়দ বাহাদুর শাহ্ আল মোজাদ্দেদী,আল আবেদী ( মাঃ জিঃ আঃ) গদ্দীনিশীন, পিরে কামেল, ইমামে রাব্বানী দরবার শরীফ, হাজীগঞ্জ, চাঁদপুর।

সুফী আলহাজ আবদুল কাদির রঃ এর সুযোগ্য উত্তরসূরি, কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক, গোলাম রসূল সুমনের সার্বিক তত্বাবধানে এবং সঞ্চালনায় ছিলেন আল-আমিন দেওয়ান আল আবেদী, যুব বিষয়ক সম্পাদক, ইসলামি ফ্রন্ট বাংলাদেশ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নজরুল ইসলাম  কাজল। বিশেষ অতিথি ও ওয়াজিন হিসেবে হযরত মাওলানা  মুফতী  মাকসুদুল হাসান, হাফেজ মাওলানা  আল মামুন   আল আবেদী, মাওলানা মফিজুল ইসলাম সাদেক আল আবেদী উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরশেদ আলম মিন্টু। সভাপতি, আঞ্জুমানে রঃ মইনীয়া মাইজভান্ডারীয়া, কালীগঞ্জ – গাজীপুর। মোঃ আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক, কালীগঞ্জ উপজেলা ও সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা, আঞ্জুমানে রঃ মইনীয়া মাইজভান্ডারীয়া।

এছাড়াও স্থানীয় সম্মানিত ব্যাক্তিবর্গ সহ সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর