রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

ফটিকছড়িতে ডায়াগনস্টিক সেন্টারের তালাবদ্ধ কক্ষ থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৭২ ভিজিটর

ফটিকছড়ি (চট্টগ্রাম) থেকে নাজিম উদ্দিন : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি ডায়াগনস্টিক সেন্টারের তালাবদ্ধ কক্ষ থেকে রাশেদুল আনোয়ার টিপু (২৫) নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই কক্ষ থেকে মো. আরমান (২৬) নামে আরেক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো বাজারের ‘পল্লী ডায়াগনস্টিক সেন্টার’-এ এ ঘটনা ঘটে।

নিহত রাশেদুল আনোয়ার স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের মুহাম্মদপুর এলাকার নাসির মিয়ার ছেলে। তিনি হেয়াকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং ওই ডায়াগনস্টিক সেন্টারে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। আহত আরমান একই এলাকার ব্যবসায়ী আমান উল্লাহর ছেলে।

ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারীরা জানান, সকালে অফিস খোলার পর একটি কক্ষ ভেতর থেকে তালাবদ্ধ দেখতে পান তারা। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। পরে দ্রুত তাদের উদ্ধার করে হেয়াকো জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাশেদুল আনোয়ারকে মৃত ঘোষণা করেন।

পল্লী ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকের সহকারী লক্ষ্মীবালা নম বলেন, সকালে কক্ষটি ভেতর থেকে বন্ধ থাকায় সন্দেহ হলে স্থানীয়দের ডেকে তালা ভেঙে ভেতরে ঢুকে তাদের উদ্ধার করা হয়।

হেয়াকো জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আবদুল্লাহ আল রুহানী জানান, রাশেদুল আনোয়ারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অপরদিকে আরমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোবারক হোসেন খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর