মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলারোয়ায় ৩টি ক্লিনিক ও ২টি এক্সরে সেন্টার বন্ধের নির্দেশ সাতক্ষীরার তালায় শিক্ষকের বেদম প্রহারে রক্তাক্ত ২য় শ্রেণির ছাত্রী ইরানের বাহারেস্তানে মার্কিন-ইসরাইলি হামলায় ১৩ জন নিহত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক্ষাৎ ফটিকছড়িতে ডায়াগনস্টিক সেন্টারের তালাবদ্ধ কক্ষ থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার ফটিকছড়ির ভূজপুরে ব্রিক ফিল্ডের গর্তে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু কাপাসিয়ায় ৫৪ বছরের দখলে থাকা জমি আদালতের রায়ে উদ্ধার কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির ব্যতিক্রমী উদ্যোগ: হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে নেতৃবৃন্দ গাজীপুরে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন: লক্ষ্যমাত্রা ২৮ হাজার শিশু

কলারোয়ায় ৩টি ক্লিনিক ও ২টি এক্সরে সেন্টার বন্ধের নির্দেশ

  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৯ ভিজিটর

এস এম মঈন, সাতক্ষীরা প্রতিনিধি: বিভিন্ন অনিয়ম ও সঠিক কাগজপত্র না থাকায় কলারোয়ায় পাঁচটি স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন সিভিল সার্জন ডাক্তার আব্দুস সালাম।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার কয়েকটি স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করেন তিনি। এ সময় নানান অভিযোগ, অনিয়ম ও সঠিক কাগজপত্র না থাকায় তিনটি ক্লিনিক ও দুটি এক্সরে সেন্টার তাৎক্ষণিক বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন।

বন্ধের নির্দেশ দেয়া প্রতিষ্ঠানগুলো হলো উপজেলা চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারের ডাক্তার রমজান আলীর আছিয়া মেমোরিয়াল ক্লিনিক, ডাক্তার কবিরুল ইসলামের মায়ের হাসি ক্লিনিক, পৌর সদরের জনসেবা ক্লিনিক ও গরু হাটখোলা মোড়ের দুটি এক্সরে সেন্টার।

বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জনের সাথে পরিদর্শনে থাকা কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর