রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম কালিগঞ্জে অস্ত্র-ইয়াবাসহ ডাকাত সরদার ইয়ার আলী ও তার ১সহযোগী গ্রেপ্তার ইরানে স্থল অভিযানের প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে কয়েক হাজার মার্কিন সেনা আইভিএম গবেষণায় বাংলাদেশি চিকিৎসকের সাফল্য আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে ৬২ তম বার্ষিক ৩দিন ব্যাপী ওরছ শরীফ আমি আপনাদের সহযোগিতা কামনা করি – সিটি প্রশাসক শওকত হোসেন সরকার কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান বাংলাদেশ দূতাবাস আবুধাবি ও বাংলাদেশ কনসুলেট দুবাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন আবুধাবীর বিদা জায়েদে জয়নাব বিল্ডিং মেটেরিয়ালস এর যাত্রা শুরু জ্বালানি তেল মজুত প্রতিরোধ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে বিজিবি মোতায়েন

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে কয়েক হাজার মার্কিন সেনা

  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪১ ভিজিটর

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। এরই অংশ হিসেবে হাজার হাজার মার্কিন নৌ ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এ কথা জানিয়েছে।

তবে স্থলসেনা মোতায়েনের এই পরিকল্পনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দেবেন কি না, তা এখনো অনিশ্চিত। সেনারা সুনির্দিষ্টভাবে কোথায় অবস্থান করবে, তা স্পষ্ট করা হয়নি।

সেন্টকম জানায়, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি তার ‘দায়িত্বের এলাকায়’ পৌঁছেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান পরিকল্পনা অনুযায়ী এ ধরনের স্থল অভিযান কোনো পূর্ণাঙ্গ আগ্রাসন হবে না, বরং এটি হবে বিশেষ অভিযান পরিচালনাকারী বাহিনী এবং প্রচলিত পদাতিক বাহিনীর সমন্বয়ে পরিচালিত আরো কয়েকটি অভিযান।

ধারণা করা হচ্ছে, উপসাগরের দিকে রওনা হওয়া জাহাজে ৪ হাজারের বেশি মার্কিন মেরিন সেনা রয়েছে। আরো সেনা পাঠানোর বিষয়েও আলোচনা চলছে।

বিবিসি এ বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউস ও পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর