শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ যাত্রায় পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় সাতক্ষীরার কালিগঞ্জে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার চাঁদপুরে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল ঢাকা গ্যাজেট এর সাথে বাকৃবি’র জনসংযোগ কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার শুভেচ্ছা বার্তা গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঢাকা গ্যাজেট ও স্টাইলিশ গ্রুপের উদ্যোগ, “একসময় দানের ওপর নির্ভরশীল সুলেমা খাতুনের স্বাবলম্বী হওয়ার পথে সাহসী যাত্রা শুরু।” কালিগঞ্জে সিন্ডিকেট ভাঙতে পেট্রোল পাম্প গুলোতে পরিদর্শন করলেন এমপি রবিউল বাশার: অবশেষে মিললো তেল জনমনে স্বস্তি সাতক্ষীরায় মেধাবী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ইরানের গ্যাসক্ষেত্রে হামলার প্রতিবাদে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের

ঈদ যাত্রায় পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায়

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৪ ভিজিটর

স্টাফ রিপোর্টার : পদ্মা ও যমুনা সেতু দিয়ে এক দিনে সর্বোচ্চসংখ্যক যানবাহন পারাপার করছে। এতে সর্বোচ্চ টোল আদায়ে নতুন মাইলফলক অতিক্রম করছে।

ঈদযাত্রায় পদ্মা সেতু দিয়ে প্রথম ৩ দিনে ১ লক্ষ ৯ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়, ২০২৫-এ এই সংখ্যা ছিল ১ লক্ষ ৮০২টি। প্রথম তিন দিনে মোট টোল আদায় হয় ১২ কোটি ৫ লক্ষ ৮৮ হাজার টাকা, যা ২০২৫ সালে ছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা।

শুক্রবার সকালে সেতু বিভাগের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

একইভাবে যমুনা সেতুর দিয়ে ১৮ মার্চ এক দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩৮৪টি যানবাহন পারাপার হয়, ২০২৫-এ এই সংখ্যা ছিল সর্বোচ্চ ৪৮ হাজার ৩৬৮টি। ২০২৬ সাল এক দিনে সর্বোচ্চ মোট টোল আদায় হয় ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা, যা ২০২৫ সালে ছিল ৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা।

২০২৫ সালের তুলনায় যানবাহনের চাপ বেশি থাকলেও এ বছর বড় কোনো দুর্ঘটনা বা বড় ধরনের যানজট পরিলক্ষিত হয়নি। এই পরিসংখ্যানগুলো দেশের সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় সেতু কর্তৃপক্ষের সক্ষমতা এবং দক্ষতার প্রতিফলন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর