রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

কালিগঞ্জে সিন্ডিকেট ভাঙতে পেট্রোল পাম্প গুলোতে পরিদর্শন করলেন এমপি রবিউল বাশার: অবশেষে মিললো তেল জনমনে স্বস্তি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৮৬ ভিজিটর

সাতক্ষীরা প্রতিনিধি : জ্বালানি তেলের কৃত্রিম সংকট দূর করতে এবং অসাধু সিন্ডিকেট ভাঙতে সরাসরি মাঠে নেমেছেন সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। পেট্রোল পাম্প পরিদর্শনের পর স্বাভাবিক হয়েছে তেল সরবরাহ। দীর্ঘ অপেক্ষার পর পাম্প থেকে তেল পেয়ে চরম ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে এলাকার কয়েকটি পেট্রোল পাম্পে কৃত্রিম সংকট তৈরি করে তেল বিক্রি বন্ধ বা সীমিত করে রাখা হয়েছিল। জনদুর্ভোগের এই খবর পেয়ে কালক্ষেপণ না করে (১৯ মার্চ) বৃহস্পতিবার সকাল ১০টায় এমপি মুহাদ্দিস রবিউল বাশার প্রথমে নলতা ফিলিং স্টেশন পরিদর্শন করেন। এরপর ১১ টার দিকে তিনি ছুটে যান কালিগঞ্জ ফিলিং স্টেশ ও স্টার ফিলিং স্টেশনে।

কালিগঞ্জ ফিলিং স্টেশনে পরিদর্শনের সময় সেখানে ব্যাপক পরিমাণ পেট্রোল মজুত থাকার প্রমাণ পান এমপি। অথচ সাধারণ ক্রেতাদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছিল। এ সময় তিনি পাম্প মালিক ও কর্মচারীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “কোনোভাবেই সাধারণ ভোক্তাদের হয়রানি করা যাবে না। মজুত রাখা তেল এখনই মানুষের কাছে বিক্রি করতে হবে।”

এমপির এই শক্ত অবস্থানের পর মুহূর্তের মধ্যেই পাল্টে যায় দৃশ্যপট। তার কড়া নির্দেশের পর এমপির উপস্থিতিতেই ভোক্তাদের মাঝে তেল সরবরাহ শুরু হয়। কয়েকদিন ধরে তেল না পেয়ে চরম ভোগান্তিতে থাকা মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ অবশেষে তেল পেয়ে ব্যাপক স্বস্তি প্রকাশ করেন। এ সময় উপস্থিত ভোক্তারা এমপির এমন তড়িৎ, সাহসী ও জনদরদী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।

পরিদর্শনকালে নবনির্বাচিত এমপি মুহাদ্দিস রবিউল বাশারের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন—কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, এমপির ব্যক্তিগত সহকারী (পিএ) মো. শরিফুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর