স্টাফ রিপোর্টার : গাজীপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো: শওকত হোসেন সরকার আগামীকাল বুধবার প্রশাসক হিসেবে তার দায়িত্ব গ্রহণ করবেন।
সকাল সাড়ে ৯ টায় নগর ভবনে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। ইতিমধ্যে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, কাশিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারকে বর্তমান সরকার দেশের বৃহত্তম এ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন।
স্থানীয় সরকার বিষয়ে অভিজ্ঞ এ রাজনৈতিক নেতা গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি আদর্শ সিটি কর্পোরেশনে রূপান্তরিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।