বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কালীগঞ্জ পৌরসভা থেকে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ফটিকছড়িতে ১১ ভেন্যুর ১২ কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হেফাজত আমিরের সঙ্গে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত বিএসইসি চেয়ারম্যানের সাথে উত্তরা গ্রুপের চেয়ারম্যানের ব্যাবসায়িক বৈঠক অনুষ্ঠিত  বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ ভিজিটর

কালীগঞ্জ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।

সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ডিজিএম পল্লী বিদ্যুৎ মো. আক্তার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর মিঞা, বক্তারপুর ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, বাহাদুরশাদী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমেদ, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যাপক মাহমুদুল হাসান প্রমূখ।

এ সময় অন্যান্যের মাঝে উপজেলা প্রকৌশলী রেজাউল হক, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, সমবায় অফিসার মো. আসাদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আবুল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মোস্তাফিজুর রহমান, জামালপুর ইউপি চেয়ারম্যান মো. খাইরুল আলম, মোক্তারপুর ইউপি প্যানেল চেয়ারম্যান আইয়ুব বাগমার, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নায়েবুর রহমান মাসুদ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, বর্তমানে কালীগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। সমন্বিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত কালীগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথি নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন কালীগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস, চাঁদাবাজী, অনিয়ম, দূর্ণীতি, মাদক নির্মূল, অপরাধ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। যানজট নিরসন, অবৈধ ভাবে মাটিকাটা রোধ, বাজার মনিটরিং ও শিক্ষার পরিবেশ সহ বিভিন্ন সমস্যা নিয়ে যথা সম্ভব পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা, দলনিরপেক্ষতা এবং প্রশাসনিক কর্মকান্ড স্বাচ্ছন্দে পরিচালনা করার জন্য কালীগঞ্জে অনুকূল পরিবেশ রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর