রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

সাতক্ষীরা ৩ আসনে সর্বশেষ নির্বাচনী জনসভা করেন মোহাদ্দিস রবিউল বাশার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০২ ভিজিটর

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ৩ (কালিগঞ্জ – আশাশনি) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসারের কালিগঞ্জ উপজেলার নলতা এ এম আর কলেজ মাঠে প্রাঙ্গণে এক বিশাল নির্বাচনীয় জনসভা অংশগ্রহণ করেন।

০৯ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যা ৭ ঘটিকায় কালীগঞ্জের নলতা এ এম আর কলেজ মাঠে নির্বাচনীয় জনসমবেশ অনুষ্ঠিত হয়।নলতা ইউনিয়ন জামায়াতের আমিন মাষ্টার আকবর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ সংসদীয় আসন (আশাশুনি–কালিগঞ্জ)বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।তিনি বলেন আগামীর বাংলাদেশ যদি ন্যায়, ইনসাফ ও কল্যাণের বাংলাদেশ গড়তে হয় তাহলে মানবিক ও দায়িত্বশীল মানুষদের দরকার।

তিনি আরও বলেন, বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসের সবচেয়ে দায়িত্বশীল সংগঠন হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। যারা বাংলাদেশের সোনার মানুষ উপহার দেবে। নতুন বাংলাদেশ গড়ে ন্যায় ও ইনসাফের,  কল্যাণের ও মানবিক বাংলাদেশ উপহার দিবে।

বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী এডভোকেট রোকনুজ্জামান ও কাওয়ালী শিল্পী এস এম মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম,জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন, সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসান,সাতক্ষীরা জেলা জামায়াতে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, সাতক্ষীরা জেলা জামায়াতে শুরা ও কর্মপরিষদ সদস্য কাজী মুজাহিদুল আলম, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আব্দুল গফফার, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহসেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আবু রাসেল আশকারীসহ দলটির উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল,কর্মীও নেতৃবৃন্দ,কৃষক,শ্রমিক,এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর