বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কালীগঞ্জ পৌরসভা থেকে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ফটিকছড়িতে ১১ ভেন্যুর ১২ কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হেফাজত আমিরের সঙ্গে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত বিএসইসি চেয়ারম্যানের সাথে উত্তরা গ্রুপের চেয়ারম্যানের ব্যাবসায়িক বৈঠক অনুষ্ঠিত  বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

গাজীপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে দুধ, ডিম ও মুরগি বিক্রি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : মাহে রমজান উপলক্ষে গাজীপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম ও ব্রয়লার মুরগি বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গনে উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়।

গাজীপুর জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ নার্গিস খানমের সভাপতিত্বে এবং সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহীন মিয়ার সঞ্চালনায় বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ লিপি রানী বসাক, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ এস এম হারুন অর রশিদ, উপজেলা প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোছাঃ শরিফা খাতুন, জেলা হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডাঃ মোঃ আলমগীর হোসেন, ভেটেরিনারি সার্জন ডাঃ দেওয়ান মোহাম্মদ ইবনে আবদুর রাব্বি এবং উদ্যোক্তা, খামারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহীন মিয়া জানান, প্রতিদিন সাশ্রয়ী মূল্যে মহানগরের বিভিন্ন স্থানে দুধ, ডিম, মুরগি ও গরুর মাংস বিক্রি করা হবে। প্রতি লিটার দুধ ৮০ টাকা, প্রতি পিস ডিম ৭ টাকা ৫০ পয়সা, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি হবে। তিনি আরো জানান, এ বিক্রয় কার্যক্রম পঁচিশে রমজান (১৫ মার্চ) পর্যন্ত চলবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নার্গিস খানম জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নআয়ের পরিবারগুলোর সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। আজ ৫০ লিটার দুধ, ৫০০ পিস ডিম এবং ৫০ কেজি ব্রয়লার মুরগি বিক্রি করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর