বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা বিকাশ-নগদে লেনদেনে কঠোরতা, যেভাবে করবেন প্রয়োজনীয় লেনদেন প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ ভোটকেন্দ্র পর্যবেক্ষণে গাজীপুরে ‘সেন্ট্রাল মনিটরিং সেল’ স্থাপন নরসিংদীতে ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের ৩৯৩টি ঝুঁকিপূর্ণ গাজীপুরের বিভিন্ন বাস ও রেল স্টেশনে মানুষের উপচেপড়া ভীড়, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ও রাস্তায় নজিরবিহীন যানজট সাতক্ষীরায় আল ফুরক্কান মাদ্রাসার পিঠা উৎসবে হ্যাভেন টিউনের সাংস্কৃতিক পরিবেশনা সাতক্ষীরা ৩ আসনে সর্বশেষ নির্বাচনী জনসভা করেন মোহাদ্দিস রবিউল বাশার সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের সর্বশেষ নির্বাচনী সভা অনুষ্ঠিত প্রবাসীদের শেয়ারহোল্ডারে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ

আমিরাতের আইন কানুন মেনে চলে নিজ নিজ কর্ম করতে বললেন -আল্লামা ছৈয়দ মুহাম্মদ সাবির শাহ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২০ ভিজিটর

আবুধাবি প্রতিনিধি: গাউছিয়া কমিটি বাংলাদেশ রাজধানী আবুধাবি শাখার  উদ্যোগে আজিমুশশান দাওয়াতে খায়ের কনফারেন্স ২০২৬  সম্পন্ন  হয়েছে।

মঙ্গলবার (৩রা ফেব্রুয়ারি )বাদে মাগরিব আবুধাবির ইলেকট্রা রোড়ের একটি হলরুমে গাউছে জমান হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ্ (রহ:)’র পবিত্র মাসিক ওরস শরীফ ও আজিমুশশান দাওয়াতে খায়ের কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এতে মেহমানে আলা হিসেবে তশরীফ আনেন আওলাদে রাসুল (সা:) রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (মাদ্দা জিল্লুহুল আলী)। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন  সাহেবজাদা হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ হামেদ শাহ্ (মা.জি.আ) ও সাজেবজাদা হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ মেহমুদ শাহ (মাঃ জিঃ আঃ)।

এতে আরো উপস্থিত ছিলেন ইউএই কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ সভাপতি মোহাম্মদ আজম খান, ইউএই কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী মোঃ ওমর গনি , সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান,আবুধাবি শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব আজিম উদ্দিন, উপদেষ্টা আলহাজ্ব উসমান আলী CIP, উপদেষ্টা আলহাজ্ব মফজল সওদাগর, সিনিয়র সহ সভাপতি মোঃ জামাল উদ্দিন ও মাওলানা মোঃ ইয়াকুব আলকাদেরীসহ ইউএই কেন্দ্রীয় কমিটি, আবুধাবী, মোছাফ্ফা, সাবিয়া শাখাসহ আমিরাতের বিভিন্ন প্রাদেশিক শাখার নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি মোঃ আসলাম উদ্দিন হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সালাহউদ্দিন  ও সাংগঠনিক সম্পাদক মোঃ  জিয়া উদ্দিন বাবলু।

বক্তব্যে আল্লামা ছৈয়দ মুহাম্মদ সাবির শাহ আমিরাতের আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজ নিজ কর্ম, জামেয়া, আনজুমান ও মানবতার সেবা করার আহবান জানান।

পরিশেষে দেশ ও প্রবাসের সকল পীর ভাইবোন এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন  তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর