বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে জামাল নামে কাঠুরিয়ার মৃত্যু গাজীপুরে লাইসেন্স ও সনদ ছাড়াই ফিড বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

আবুধাবিতে আবুল বশর সিআইপিকে সম্বর্ধনা

  • আপডেট টাইম : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১২৮ ভিজিটর

আমিরাত প্রতিনিধি: আবুধাবিতে পটিয়া জাতীয়তাবাদী পরিবার বর্গের উদ্যোগে আলহাজ্ব আবুল বশর সিআইপিকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাদে এশা আবুধাবির ইলেকট্রা স্ট্রীটের একটি হলরুমে এ সম্বর্ধনা অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ শওকত ও এসএম সাইদুল ইসলাম জাবেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

ইউএই বিএনপির যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ সমিতি ইউএই সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুস সালাম তালুকদার। সংবর্ধিত অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের নির্বাচিত সিআইপি ও আবুধাবি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবুল বশর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসীদের আহবান জানান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইউএই বিএনপি আহবায়ক কমিটির সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, ইউ এ ই বিএনপি আহবায়ক কমিটির সদস্য নুর হোসেন সুমন, ইউএই বিএনপি আহবায়ক কমিটির সদস্য শাখাওয়াত হোসেন বকুল, ইলিয়াছ ভূইয়া, মীর নাসির উদ্দিন, সাইফ তারেক, মোহাম্মদ সাগর, আরিফ হোসেন এবং মোহাম্মদ নেসারুল হক প্রমুখ।

অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- গাজী সেলিম, নুরুল করিম বাবলু, সেলিম উল্লাহ সেলিম, গবি হোসেন এবং সালাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সহসভাপতি মাহবুবুল আলম, মোহাম্মদ কামাল উদ্দিন, আব্দুল খালেক, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইসা তালুকদার, আবু তাহের, ইসমাইল হোসেন, বাদশা মিয়া, রাজা মিয়া, আলম, পারভেজ, বখতিয়ার, মাওলানা বেলাল, রিদওয়ান এবং মাওলানা ইয়াকুব আল কাদেরীসহ আরও অনেকে।

অনুষ্ঠানে কুরআন তেলওয়াত ও দোয়া মোনাজাত করেন মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর