বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা বিকাশ-নগদে লেনদেনে কঠোরতা, যেভাবে করবেন প্রয়োজনীয় লেনদেন প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ ভোটকেন্দ্র পর্যবেক্ষণে গাজীপুরে ‘সেন্ট্রাল মনিটরিং সেল’ স্থাপন নরসিংদীতে ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের ৩৯৩টি ঝুঁকিপূর্ণ গাজীপুরের বিভিন্ন বাস ও রেল স্টেশনে মানুষের উপচেপড়া ভীড়, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ও রাস্তায় নজিরবিহীন যানজট সাতক্ষীরায় আল ফুরক্কান মাদ্রাসার পিঠা উৎসবে হ্যাভেন টিউনের সাংস্কৃতিক পরিবেশনা সাতক্ষীরা ৩ আসনে সর্বশেষ নির্বাচনী জনসভা করেন মোহাদ্দিস রবিউল বাশার সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের সর্বশেষ নির্বাচনী সভা অনুষ্ঠিত প্রবাসীদের শেয়ারহোল্ডারে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ

আবুধাবীর বানিয়াছের কোঅপের পাশে পাক বাংলাদেশ রেস্টুরেন্টের যাত্রা শুরু-

  • আপডেট টাইম : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৯ ভিজিটর

আমিরাত প্রতিনিধি: পাকিস্তানী, ইন্ডিয়ানী, আরবী খাবারের বিপুল সমাহার নিয়ে আবুধাবির উপশহর বানিয়াছের ৯ নম্বর সেক্টরের কোওপারেটিভ সুপার মার্কেটের পাশেই যাত্রা শুরু করল পাক বাংলাদেশী রেস্টুরেন্ট এলএলসি। রবিবার (১ ফেব্রুয়ারী)  বাদে মাগরিব ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্ভোধন করেন প্রতিষ্ঠানে মালিক বদরুল ইসলাম ও স্হানীয় আমিরাতী আলী আল মাসাবী।

এ সময়ে বানিয়াছের বিশিষ্ঠ ব্যবসায়ী নুর নবী খোকন, ব্যবসায়ী আবু তাহের সুমন, মোহাম্মদ জাকারিযা ইসলাম, সুলতান ইসলাম, স্হানীয় মসজিদের সিরিয়ান খতীব, প্রতিষ্ঠানের মানেজার মোহাম্মদ রেজা, মোহাম্মদ খোকন প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের মালিক বদরুল ইসলাম ১৯৯৬ সালে সাধারন শ্রমিক হিসেবে আমিরাতে এসে শ্রম আর মেধায় ধীরে ধীরে গড়ে তুলেন রিয়েল এস্টেট আর মেনট্যানেস ব্যবসা। আর তারই ধারাবাহিকতায় চালু করেন পাক বাংলাদেশী এ রেস্টুরেন্ট। দেশীয় শ্রমিকের অভাবে দীর্ঘদিন চালু করতে পারেন নি তার এই প্রতিষ্ঠান। তাই ভিন্ন দেশ থেকে শ্রমিক এনে চালু করেছেন প্রতিষ্ঠানটি। তিনিসহ উপস্থিত অন্যান্য ব্যবসায়ীরা দেশীয় বন্ধ ভিসা চালু করতে সরকারের প্রতি আহবান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর