বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ইউপি সদস্যাকে মারধরের অভিযোগ নাজিরহাটে যৌথ অভিযানে দুই দোকানকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস রোটারি ক্লাব অব ভাওয়ালের আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ-১৪৩৩ সোমবাজার ঈদগা মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন মাছের প্রজনন রক্ষায় সাগরে ৫৮ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গাজীপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা ফটিকছড়িতে ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে চৈত্র সংক্রান্তি উদযাপন, সিঁদুর খেলা ও গীতাপাঠ অনুষ্ঠিত ফটিকছড়ির বিবিরহাটে যৌথ অভিযান: মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইউএই প্রবাসী সাংবাদিকদের শোক প্রকাশ

  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ ভিজিটর

আরব আমিরাত প্রতিনিধি : সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রবাসী সাংবাদিকরা এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশ গঠন ও উন্নয়নে তিনি যে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন, তা বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তারা আরও বলেন, তারেক রহমানের প্রতি বাংলাদেশের মানুষ ও গণমাধ্যমের অনেক প্রত্যাশা রয়েছে। বেগম খালেদা জিয়া যে স্বপ্ন ও আদর্শ নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমান অগ্রণী ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতিতে গণমাধ্যমকর্মীরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিদাতারা হলেন-
সময় টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক, প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) ‘র সভাপতি ও ডিবিসি টেলিভিশন ইউএই প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, দীপ্ত টিভির আরব আমিরাত প্রতিনিধি মাহাবুব হাসান হৃদয়, বাংলা টিভির আরব আমিরাত প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি, রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাতের সভাপতি ও এটিএন নিউজের আরব আমিরাত প্রতিনিধি সিরাজুল হক, দৈনিক ইনকিলাবের আরব আমিরাত প্রতিনিধি ছালাহউদ্দিন, প্রবাসী সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও বাংলা টিভি আবুধাবি প্রতিনিধি আবদুল মান্নান, ডিবিসি নিউজ আবুধাবি প্রতিনিধি মোহাম্মদ মঈনুল ইসলাম, ৫২ টিভির ইউএই প্রতিনিধি ওবায়দুল হক মানিক, দৈনিক আজকের সূর্যোদয় আরব আমিরাত প্রতিনিধি নাসিম উদ্দিন আকাশ, দৈনিক ইত্তেফাকের আরব আমিরাত প্রতিনিধি ফয়জুল্লাহ শহিদ, নাগরিক টিভির আরব আমিরাত প্রতিনিধি খোরশেদুল আলম জাসেদ, গাজী টিভির আরব আমিরাত প্রতিনিধি ফখরুদ্দিন মুন্না, দেশ বার্তার প্রতিনিধি আবু সালেহ, বণিক বার্তার প্রতিনিধি গোলাম সরওয়ার, গ্লোবাল টেলিভিশন আরব আমিরাত প্রতিনিধি নওশের আলম, একাত্তর টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি আমিনুল হক, যুগান্তর প্রতিনিধি সরোয়ার উদ্দিন রনি, সংবাদ প্রতিদিন প্রতিনিধি মাসুম বিল্লাহ, দৈনিক সমাচার প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন, চ্যানেল এস টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ, ভালো সংবাদ প্রতিনিধি মনির হোসেন, ক্রীড়া সাংবাদিক অনিক, দৈনিক চট্টগ্রামের আরব আমিরাত প্রতিনিধি গিয়াস উদ্দিন সিকদার, ঢাকা প্রতিদিনের আরব আমিরাত প্রতিনিধি মোঃ এনাম হোসেন,কে টিভি প্রতিনিধি নুরুল্লাহ শাহজাহান, বিশ্ব বাংলা প্রতিনিধি মাহবুব সরকার, বঙ্গ টিভি মোহাম্মদ সেলিম, সিএনএন বাংলার আরব আমিরাত প্রতিনিধি মোহাম্মদ ওসমান চৌধুরী প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর