শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ইউপি সদস্যাকে মারধরের অভিযোগ নাজিরহাটে যৌথ অভিযানে দুই দোকানকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস রোটারি ক্লাব অব ভাওয়ালের আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ-১৪৩৩ সোমবাজার ঈদগা মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন মাছের প্রজনন রক্ষায় সাগরে ৫৮ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গাজীপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা ফটিকছড়িতে ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে চৈত্র সংক্রান্তি উদযাপন, সিঁদুর খেলা ও গীতাপাঠ অনুষ্ঠিত ফটিকছড়ির বিবিরহাটে যৌথ অভিযান: মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা

দুবাই মুশরিফ পার্কে মাওলানা স্মৃতি সংসদের বর্ষপূর্তি ও সিআইপি সংবর্ধনা

  • আপডেট টাইম : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ ভিজিটর

আমিরাত প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার  হলদিয়ার সর্তারকূল হযরত মাওলানা রমজান আলী (রহ:) স্মৃতি সংসদ প্রবাসী শাখার ৮ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জাঁকজমক পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুবাইয়ের বিখ্যাত মুশরিফ পার্কে জাঁকজমক ভাবে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। দিবারাত্রির এ অনুষ্ঠানে দেশীয় ক্রীড়া প্রতিযোগিতা,খাবার দাবার,পিঠাপুলি, ফটোশ্যূট, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরুস্কার বিতরনী ও নৈশভোজের আয়োজন ছিল। যাতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান হলদিয়ার নবনির্বাচিত ২জন সিআইপি। তাঁরা হলেন আবুধাবীর বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ ওসমান আলী সিআইপি ও দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাসান মোরশেদ সিআইপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবির বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মোহাম্মদ আসলাম উদ্দিন হাশেম, দুবাই ব্রেকফাস্ট রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ নাসের, শারজাহর আইটি ব্যবসায়ী ইনজিনিয়ার গোলামুর রহমান মন্জু, মোছাফ্ফার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আজম খান প্রমুখ। সংগঠনের সভাপতি সাংবাদিক এম আবদুল মান্নানের সভাপতিত্বে  আয়োজিত আলোচনা সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান।

বক্তব্য রাখেন মোজাম্মেল হক, মোহাম্মদ রাশেদ চৌধুরী, মোহাম্মদ সোহেল চৌধুরী, মোহাম্মদ দুলাল  চৌধুরী, মোহাম্মদ গিয়াস উদ্দিন  প্রমুখ।

খেলাধুলা পরিচালনা ও খাবার পরিবেশনায় ছিলেন মোহাম্মদ জাগের, মোহাম্মদ রফিক, মোহাম্মদ  ফারুক, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ  নোমান, এম আলমগীর, মোহাম্মদ লিটন, সাবেক টিচার ইমরান প্রমুখ।

আমিরাতের বিভিন্ন অঞ্চল হতে আগত শতাধিক ছেলেমেয়ে,নারী পুরুষের সরব উপস্থিতিতে প্রাণবন্ত অনুষ্ঠানস্হল মিনি সর্তারকূলে পরিণত হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ ধরনের অনুষ্ঠানের আয়োজনের প্রশংসা করেন।

আয়োজনকারীরা সকলকে ধন্যবাদ জানিয়ে সবার সহযোগিতা নিয়ে ভবিষ্যতে আরো বড় অনুষ্ঠান আয়োজনের কথা বলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর