শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘গ্লোবাল কিডস স্কুলে’ ফল উৎসব ও শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-এটিএম কামরুল ইসলাম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর প্রস্তাব অর্থমন্ত্রীর বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গাজীপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্ট্রেটের উপর হামলার চেষ্টা: ডেকর ওয়েট প্রসেসিংকে ২ লাখ টাকা জরিমানা ডিজিটাল আয়নায় সমাজ: ঘৃণা, নিয়ন্ত্রণ ও বিবেকের সংকট

আবুধাবির বানিয়াছের সাত বিল্ডিংয়ে সামশুন নাহার বিল্ডিং মেটেরিয়ালস এর যাত্রা শুরু-

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ ভিজিটর

আমিরাত প্রতিনিধি: বিশ্বের নামী দামী ব্রান্ডের টাইলস, ঝাড়বাতি, ফিটিংস ও আধুনিক নির্মাণ সামগ্রীর বিপুল সমাহার নিয়ে আবুধাবির উপশহর বানিয়াছের সাত বিল্ডিংয়ের ৫ম বিল্ডিংয়ে যাত্রা শুরু করল আল বারাকা গ্রুপের আরেক প্রতিষ্ঠান সামশুন নাহার বিল্ডিং মেটেরিয়ালস এলএলসি।

রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) বাদে আছর আল বারাকা গ্রুপের চেয়ারম্যান আবুধাবির প্রবীন ব্যবসায়ী প্রকৌশলী আলহাজ্ব গোলাম মাওলা ভুঁইয়া ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেন। এ সময়ে আল বারাকা গ্রুপের পরিচালক গোলাম কাউছার রাজু ভুইয়া, পরিচালক গোলাম ছরোয়ার ভুইয়া, স্হানীয় আরবী ইনজিনিয়ার ওমর আল আমেরি, ব্যবসায়ী মোহাম্মদ রাশেদ, প্রতিষ্ঠানের ম্যানেজার মোহাম্মদ হাসান প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তারা সবাই প্রতিষ্ঠানের মঙ্গল কামনার পাশাপাশি সকলকে দেশীয় প্রতিষ্ঠানে এসে প্রয়োজনীয় মালামাল নেবার কথা বলেন।

প্রতিষ্ঠানের মালিক আলহাজ্ব গোলাম মাওলা সবার ও সহযোগিতা কামনা করেন সাথে সাথে আমিরাতের বন্ধ ভিসার দ্বার উম্মুক্ত করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

উল্লেখ্য যে, এটা আল বারাকা গ্রুপের ৫ম প্রতিষ্ঠান। একই জায়গায় এ গ্রুপের আল বারাকা রেস্টুরেন্ট এবং সামশুন নাহার সুপার মার্কেটসহও আরো প্রতিষ্ঠান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর