শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ইউপি সদস্যাকে মারধরের অভিযোগ নাজিরহাটে যৌথ অভিযানে দুই দোকানকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস রোটারি ক্লাব অব ভাওয়ালের আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ-১৪৩৩ সোমবাজার ঈদগা মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন মাছের প্রজনন রক্ষায় সাগরে ৫৮ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গাজীপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা ফটিকছড়িতে ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে চৈত্র সংক্রান্তি উদযাপন, সিঁদুর খেলা ও গীতাপাঠ অনুষ্ঠিত ফটিকছড়ির বিবিরহাটে যৌথ অভিযান: মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা

আমিরাতের ৫৪তম জাতীয় দিবসে-নতুন গাড়ি জিতলেন বাংলাদেশী কাঠমিস্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ ভিজিটর

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস তথা ঈদ আল ইত্তেহাদ উদযাপনে সবচেয়ে বড় পুরস্কার হিসেবে নতুন গাড়ি জিতেছেন দুবায়ে কর্মরত বাংলাদেশি কাঠমিস্ত্রি মোহাম্মদ সজল মিন্টু (৩২)। তিনি যশোর জেলার অধিবাসী। ৫ বছর আগে তিনি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য আসেন দুবাইতে।

গত মঙ্গলবার( ২ ডিসেম্বর ২০২৫) আমিরাতের জাতীয় দিবস ঈদ আল ইতিহাদ উপলক্ষে মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় (MoHRE) দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাতের ৩০ টিরও বেশি স্থানে অনুষ্ঠিত হয়। যেখানে প্রায় আড়াই লক্ষাধিক শ্রমিক আনন্দ, খেলাধুলা, প্রতিযোগিতা, একটি প্রতিভা প্রদর্শনী, র‍্যাফেল ড্র এবং উপহার বিতরণ অনুষ্ঠানে অংশ নেয়।

এই পুরস্কার পাওয়ার পর মোহাম্মদ সজল স্থানীয় গণমাধ্যমকে জানান- “সংযুক্ত আরব আমিরাত আমার দ্বিতীয় বাড়ি। এখানে আমার চাকরির কারণে, আমি আমার পরিবারের জন্য ভালোভাবে খরচ চালাতে পারি,” তিনি বলেন। তিনি আগামী বছরের শুরুতে তার স্ত্রী এবং বাচ্চাদের সাথে দেখা করতে যাবেন, তাদের জন্য “সাধারণ উপহার” এবং কিছু দুবাই চকলেট নিয়ে আসবেন।
ইদানিং আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা এ ধরনের বড় বড় ড্রতে অংশ গ্রহণ করতেছেন প্রচুর। অনেকে এসব জিতে নিজেদের ভাগ্যো পরিবর্তন করে নিচ্ছেন

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর