আবুধাবি প্রতিনিধিঃ তাজা ফুল, ফুলের তোড়া, ঘড়ি, মোবাইল এক্সেসরিস, ট্যাবসহ যাবতীয গিফট আইটেমের বিপুল সমাহার নিয়ে আবুধাবির হামদান স্ট্রীট ও সালাম স্ট্রীটের কর্ণারে (আল আইন টাওয়ারের পাশে) A1 সুপার মার্কেট সংলগ্ন বিল্ডিংয়ে যাত্রা শুরু করল A1 পারফিউমস এন্ড ওয়াচেস গিফট সেন্টার ।
রবিবার (৫ অক্টোবর) বাদে মাগরিব স্থানীয় আমিরাতী নাগরিক ফিতা কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন। এ সময়ে প্রতিষ্ঠানের দুই পার্টনার আমির মোহাম্মদ ও মিসেস শান্তা রহমানসহ, ব্যবসায়ী মোহাম্মদ ফেরদৌস রহমান, ডা: নুরুল ইসলাম, ব্যবসায়ী মোহাম্মদ শাহাজানসহ আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত সবাই প্রতিষ্ঠানটির সফলতা কামনার পাশাপাশি আমিরাতে বন্ধ ভিসার দ্বার উম্মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন।