সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় ৫.৩ ম্যাগনিটিউডে ভূমিকম্প গণভোটের ফলাফল; প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গাকৃবিতে দেশের প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত ‘জিএইউ সয়াবিন ৬’ উদ্ভাবন : খরা ও চরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা গাজীপুরকে দুষণমুক্ত গ্রীণ সিটি হিসেবে গড়ার অঙ্গীকার : জিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার

শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার মধ্যেই গাজায় ইসরাইলের হামলা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ ভিজিটর

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে নতুন শান্তি পরিকল্পনা দিয়েছেন। এটা নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী।

মঙ্গলবার সকালে তোলা ছবিতে গাজা সিটির বিভিন্ন এলাকা থেকে থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গতকাল ওই এলাকায় ‘সুনির্দিষ্ট হামলা’ চালানো হয়েছে। দেশটির বিমান বাহিনী গাজাজুড়ে ১৬০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

আগস্টের শুরুতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষিত নতুন অভিযানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গাজা সিটি।

এদিকে, হোয়াইট হাউস সফরের পর নেতানিয়াহু তার টেলিগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে গাজা থেকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার চেষ্টা করা বিরোধীদের লক্ষ্য করে তিনি বলছেন,‘এটা ঘটছে না’।

নেতানিয়াহু আরো বলেন, হামাস যদি গাজায় শান্তির জন্য ২০-দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করে তবে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। হামাসকে নির্মূল করার জন্য সামরিক অভিযান সম্পূর্ণ করুন এবং এজন্য আমি মনে করি এটি সব দিক থেকে একটি চমৎকার সফর ছিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর