রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা নাজিরহাটে অকটেন মজুদের সময় অগ্নিকাণ্ড, পেট্রোল পাম্প ম্যানেজারের মৃত্যু ফটিকছড়ির ধিরাম ইউনিয়নে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায় আরও ৬ জেলায় চালু ফুয়েল পাস চালু ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে চার জাহাজ কালীগঞ্জে কভার্ড ভ্যান ও সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪ কালিগঞ্জে শ্বশুর ও বউয়ের বেধড়ক মারধরে হাসপাতালে শয্যাশায়ী জামাতা এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ইউপি সদস্যাকে মারধরের অভিযোগ নাজিরহাটে যৌথ অভিযানে দুই দোকানকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

গাজীপুরকে দুষণমুক্ত গ্রীণ সিটি হিসেবে গড়ার অঙ্গীকার : জিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার

  • আপডেট টাইম : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ ভিজিটর

স্টাফ রিপোর্টার:  গাজীপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসেই ১৮০ দিনের (৬ মাস) পরিকল্পনা ঘোষণা করেন। এ সময় তিনি গাজীপুরকে দুষণমুক্ত গ্রীণ সিটি হিসেবে গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নগর ভবনে দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সামনে গাজীপুর সিটি নিয়ে এই কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি।

এর আগে নগর পৌঁছলে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হোসেন নতুন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নগর ভবনের সামনের বাগানে একটি নিম গাছের চারা রোপণ করেন।

নবনিযুক্ত প্রশাসক জানান, গাজীপুর নগরবাসীর যানজটের দুর্ভোগ কমাতে আগামী ছয় মাসের মধ্যে জয়দেবপুর রেলক্রসিংয়ের ওপর ফ্লাইওভারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। এছাড়া ঢাকার সাভার ও আশুলিয়ার সঙ্গে যোগাযোগ সহজ করতে কাশিমপুর এলাকায় দুটি সেতুর নির্মাণ কাজ শুরুরও প্রতিশ্রুতি দেন তিনি। রাজধানী ঢাকার সাথে সংযোগকারী বিকল্প সড়কগুলোর উন্নয়ন করার কথা জানান, যাতে দ্রুত প্রধান সড়কে পৌছানো যায়।

এ সময় তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গাজীপুরকে একটি সবুজ ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তর করতে ফুটপাত অবৈধ দখলমুক্ত করা, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, ডিশ লাইন অপসারণ ও সড়ক বাতির ব্যবস্থা করা হবে। নগরীর জলাবদ্ধতা নিরসন এবং মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষার জন্য নগরীর অভ্যন্তর দিয়ে প্রবাহিত ১৯টি খাল জরুরি ভিত্তিতে খনন করা হবে।

নতুন প্রশাসক কর্তৃক এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে নগরবাসী এর সুফল ভোগ করবে। উল্লেখ্য যে, গাজীপুর সিটি কর্পোরেশন গঠনের পর নির্বাচিত কোন মেয়রই তাঁর পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি। যার দরুণ অবহেলিতই থেকে গেছে এ নগরী। এবার গাজীপুরবাসীর প্রত্যাশা পূরণে নতুন প্রশাসক কতটুকু ভূমিকা রাখতে পারবে সময়ই তা বলে দিবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর