শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৭ ভিজিটর

সাতক্ষীরা প্রতিনিধি : বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেড়াখালী কালী মন্দির মাঠে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়।

ইয়ুথ ফর সুন্দরবনের আয়োজনে ও রূপান্তরের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, বিভিন্ন খেলাধুলা এবং প্রজেক্টরের মাধ্যমে পরিবেশ বিষয়ক ভিডিও প্রদর্শনী। র‍্যালিটি বেড়াখালী সড়ক প্রদক্ষিণ করে এলাকার সাধারণ মানুষের মাঝে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ শ্রীপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আহম্মাদ আলী শাহাজী। তিনি বলেন,সুন্দরবন রক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব। প্লাস্টিক দূষণ বন্ধে সবাইকে সচেতন হতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব হতে উদ্বুদ্ধ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ইয়ুথ ফর সুন্দরবনের সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা কেয়া, সংগঠনিক সম্পাদক আতিক হাসান, মিডিয়া সম্পাদক শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক রাশিদুল ইসলাম, সদস্য ছন্দা গাইন, সাথী, আজমির হোসেন, মুক্তাদির, সাইদুর রহমান, আবু হান্নান রূপান্তর কর্মী সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।আলোচনা সভায় বক্তারা সুন্দরবন রক্ষায় প্লাস্টিকের ব্যবহার কমানো, পরিবেশবান্ধব জীবনযাপন গড়ে তোলা এবং তরুণ সমাজকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর