সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিংড়ায় কৃষিজমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বিদেশে শ্রমিক পাঠান : একে এম ফজলুল হক মিলন ঢাকায় পৌঁছেছে হজের দ্বিতীয় ফিরতি ফ্লাইট সিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির, ভরসা সাঁকো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী আজ ঈদুল আযহা উপলক্ষে কালীগঞ্জে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ পশ্চিমবঙ্গের মুসলমানদের গরু খাওয়া বন্ধ এটা কতটা রাজনৈতিক, আর কতটা অমানবিক? আদ-দ্বীন হাসপাতালের সেই ওয়ার্ড দ্রুতই সিলগালার ঘোষণা যুদ্ধবিধ্বস্ত গাজায় আজ ঈদুল আজহা, নেই কোরবানি, নেই আনন্দ

দিল্লিতে ২ ব্যারিকেড ভেঙ্গে বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ ভিজিটর

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভকে ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের শত শত কর্মী হাইকমিশনের সামনে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন।

বাংলাদেশে এক হিন্দু ধর্মাবলম্বী দিপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে এই বিক্ষোভ আয়োজন করা হয় বলে দাবি করেছেন আয়োজকেরা। এদিন বিক্ষোভকারীরা গেরুয়া পতাকা হাতে স্লোগান দিতে দিতে কূটনৈতিক এলাকার দিকে অগ্রসর হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা পুলিশ বসানো ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিক্ষোভকারীরা অন্তত দুটি স্তরের ব্যারিকেড ভেঙে ফেলেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ হয়। পুলিশ সদস্যদের বিক্ষোভকারীদের ঠেকাতে হিমশিম খেতে দেখা যায়।

বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে স্লোগান দেন। এসময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের কুশপুতুল পোড়ানোর ঘটনা ঘটে বলেও জানা গেছে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে এলাকা থেকে সরিয়ে নেয়। পরে ফের ব্যারিকেড বসিয়ে হাইকমিশনের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়।

এর আগে, সম্ভাব্য বিক্ষোভের কথা মাথায় রেখে বাংলাদেশ হাইকমিশনের সামনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

সূত্র: দ্য হিন্দু

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর