সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিংড়ায় কৃষিজমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বিদেশে শ্রমিক পাঠান : একে এম ফজলুল হক মিলন ঢাকায় পৌঁছেছে হজের দ্বিতীয় ফিরতি ফ্লাইট সিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির, ভরসা সাঁকো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী আজ ঈদুল আযহা উপলক্ষে কালীগঞ্জে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ পশ্চিমবঙ্গের মুসলমানদের গরু খাওয়া বন্ধ এটা কতটা রাজনৈতিক, আর কতটা অমানবিক? আদ-দ্বীন হাসপাতালের সেই ওয়ার্ড দ্রুতই সিলগালার ঘোষণা যুদ্ধবিধ্বস্ত গাজায় আজ ঈদুল আজহা, নেই কোরবানি, নেই আনন্দ

লিবিয়ায় সেনা মোতায়েনের সময় বাড়ানোর প্রস্তাব তুরস্কের

  • আপডেট টাইম : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ ভিজিটর
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ায় সেনা মোতায়েনের মেয়াদ আরো দুই বছরের জন্য বাড়াতে চাইছে তুরস্ক। রোববার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এ বিষয়ে পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে একটি প্রস্তাব উত্থাপণ করেছেন। খবর ডেইলি সাবাহর।

প্রস্তাবে বলা হয়েছে, ‘লিবিয়ায় নির্বাচন অনুষ্ঠান করতে না পারায় রাজনৈতিক অনিশ্চয়তা দীর্ঘায়িত হয়েছে, যা মহান ত্যাগের মাধ্যমে অর্জিত শান্তিকে ঝুঁকির মুখে ফেলেছে এবং স্থায়ী স্থিতিশীলতার পথে গুরুতর বাধা তৈরি করেছে। এই পরিস্থিতি লিবিয়াসহ বৃহত্তর অঞ্চলের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। লিবিয়ায় যুদ্ধবিরতি এবং রাজনৈতিক সংলাপের প্রক্রিয়া অব্যাহত রাখা এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা তুরস্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

পার্লামেন্টে পেশ করা প্রস্তাবে জোর দিয়ে বলা হয়েছে, লিবিয়ার সঙ্গে স্বাক্ষরিত নিরাপত্তা ও সামরিক সহযোগিতা স্মারকের আওতায় দেশটিতে নিরাপত্তা প্রতিষ্ঠায় অবদান রাখছে তুরস্ক। এজন্য লিবিয়াকে প্রশিক্ষণ এবং পরামর্শমূলক সহায়তা প্রদান করে দেশটিতে স্থিতিশীলতা এবং শান্তি বজায় রাখতে সক্রিয়ভাবে অবদান রাখছে আঙ্কারা।

তুরস্কের পার্লামেন্টে ২০২০ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো এক বছরের জন্য লিবিয়ায় সেনা মোতায়েনের অনুমতি দেয়।

তুরস্ক এই অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং লিবিয়ায় তার প্রভাব বিস্তার করতে আগ্রহী।

আরএ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর