শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘গ্লোবাল কিডস স্কুলে’ ফল উৎসব ও শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-এটিএম কামরুল ইসলাম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর প্রস্তাব অর্থমন্ত্রীর বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গাজীপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্ট্রেটের উপর হামলার চেষ্টা: ডেকর ওয়েট প্রসেসিংকে ২ লাখ টাকা জরিমানা ডিজিটাল আয়নায় সমাজ: ঘৃণা, নিয়ন্ত্রণ ও বিবেকের সংকট সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত আমিরাত প্রবাসী বিএনপি নেতা এস.এম. এরশাদুল আলমের ইন্তেকাল ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

আবুধাবিতে “কলম একাডেমি লন্ডন ” এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

  • আপডেট টাইম : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ ভিজিটর

আবুধাবি প্রতিনিধি: অক্ষরে অমরতা শ্লোগানের পতাকাবাহী সামাজিক, মানবিক ও সাহিত্যিক সংগঠন “কলম একাডেমি লন্ডন এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনের সংযুক্ত আরব আমিরাত শাখা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) এ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি রেস্টুরেন্টের হল রুমে সংগঠনের আমিরাত শাখার সভাপতি আবু তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের অন্যতম উপদেষ্টা ও ফার্স্ট আবুধাবি ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জাফর ভূইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা লেখকদের জন্য আলাদাভাবে মন্ত্রণালয় গঠন, বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী লেখকদের জন্য দেশে একটি লেখক কল্যাণ ব্যাংক ও সাহিত্য মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবীসহ ১৯টি দাবী জানানো হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন- সম্মানিত অতিথি বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব খন্দকার, প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর কবির বাপ্পী, বিশিষ্ট সাংবাদিক এম আব্দুল মান্নান, উপদেষ্টা ও বিশিষ্ট কবি ও সাংবাদিক মোহাম্মদ ফরহাদ হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মাহবুব সরকার, নির্বাহী সদস্য মাহবুবুল আলম, সদস্য রফিকুল ইসলাম রোমান, ব্যবসায়ী মাসুম, মাইনুদ্দিন এবং সাংবাদিক আব্দুল মান্নান রানা।

অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান সাগর, নাসির উদ্দিন প্রমুখ।

সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর