শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ইউপি সদস্যাকে মারধরের অভিযোগ নাজিরহাটে যৌথ অভিযানে দুই দোকানকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস রোটারি ক্লাব অব ভাওয়ালের আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ-১৪৩৩ সোমবাজার ঈদগা মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন মাছের প্রজনন রক্ষায় সাগরে ৫৮ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গাজীপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা ফটিকছড়িতে ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে চৈত্র সংক্রান্তি উদযাপন, সিঁদুর খেলা ও গীতাপাঠ অনুষ্ঠিত ফটিকছড়ির বিবিরহাটে যৌথ অভিযান: মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা

আবুধাবির উপশহর বানিয়াছে আল রিশাদ কাফেটেরিয়ার যাত্রা শুরু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২০ ভিজিটর

আমিরাত প্রতিনিধিঃ দেশীয় স্বাদের রকমারী খানাপিনা, বিরিয়ানীসহ আরাবিক, ইন্ডায়ানী, পাকিস্তানি হালকা খাবারের বিপুল সমাহার নিয়ে আবুধাবির উপশহর বানিয়াছের সাত বিল্ডিং এর বাস স্টেশন সংলগ্ন ১ম বিল্ডিংয়ে যাত্রা শুরু করল আল রিশাদ কাফেটেরিয়া।

রবিবার (৩১ আগস্ট) বাদে আছর প্রতিস্ঠানের তিন পার্টনারস মোহাম্মদ রাশেদুল মাওলা, মোহাম্মদ আকরাম ও নজরুল ইসলাম ফিতা কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময়ে আবুধাবীর বিশিস্ট ব্যবসায়ী মোহাম্মদ ওমর ফারুক, শাহাদাত হোসেন রুবেল, সোহেল রাজ, সন্দ্বীপের রাজকন্যা শপিং সেন্টারের মালিক মোহাম্মদ আজাদ, মঈন উদ্দিন ভুইয়া, তাজুল ইসলাম তাজুল, মোহাম্মদ খোকন, মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।

তারা সবাই প্রতিষ্ঠানের সফলতা কামনার পাশাপাশি সকলকে দেশীয় প্রতিষ্ঠানে এসে দেশীয় খাবারের স্বাদ নিতে বলেন।
সন্দ্বীপের তিন বন্ধুর এ প্রতিস্ঠানে সুলভে চা নাস্তা, স্যান্কস ও স্পেশাল বিরানীর ব্যবস্হা রাখা হয়েছে। তাদের বানিয়াছ সাত ও দশ নম্বরে আরো দুটি রেস্টুরেন্ট আছে।

তাদের আরো নতুন নতুন প্রতিষ্ঠান ও ব্যবসা বাণিজ্য চালু করার ইচ্ছে থাকলেও ভিসা বন্ধে দেশীয় শ্রমিকদের জন্য বিপাকে আছেন বলে জানান। তারা ভিসা সমস্যা সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
তারা হোম ডেলিভারি পেতে এ নম্বরে যোগাযোগ 054-3949413 করতে বলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর