শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ইউপি সদস্যাকে মারধরের অভিযোগ নাজিরহাটে যৌথ অভিযানে দুই দোকানকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস রোটারি ক্লাব অব ভাওয়ালের আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ-১৪৩৩ সোমবাজার ঈদগা মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন মাছের প্রজনন রক্ষায় সাগরে ৫৮ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গাজীপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা ফটিকছড়িতে ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে চৈত্র সংক্রান্তি উদযাপন, সিঁদুর খেলা ও গীতাপাঠ অনুষ্ঠিত ফটিকছড়ির বিবিরহাটে যৌথ অভিযান: মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা

মানিকগঞ্জের শহীদ রফিক সেতুর টুল প্লাজায় আগুন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৭ ভিজিটর

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে শহীদ রফিক সেতুর টুল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ।   এ সময় তারা টুল প্লাজার কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় ।  বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটে। এ সময়ে আন্দোলনকারীদের ভয়ে দায়িত্বে থাকা কর্মকর্তারা পালিয়ে যায় ।  কমপক্ষে আধাঘন্টা বন্ধ থাকে যান চলাচল । এরপর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে যানবাহন চলাচল ।  সেতুটি নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর থেকে দীর্ঘ ২৪ বছর ঠিকাদারি প্রতিষ্ঠান টোল আদায় করছিল।
এসব বিষয় জানতে চাইলে বিক্ষোভে অংশ নেয়া ব্যক্তিরা জানায়,  ঢাকা আরিচা মহাসড়কের বিকল্প সড়ক হচ্ছে সিংগাইর হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়ক ।  দীর্ঘ দুই যুগ ধরে সেতুটিতে  টুল আদায় করছিল  কর্তৃপক্ষ  ।  সবজি চাষের জন্য বিখ্যাত সিঙ্গা্ইর থানা এবং মানিকগঞ্জ সদর ও হরিরামপুর উপজেলার বেশিরভাগ সড়ক দিয়ে যাতায়াত করে ।  নিয়মিত টুল দিতে গিয়ে হয়রানি হতে হয় ট্রাক চালক ও সবজি ব্যবসায়ীদের।
বিক্ষুব্ধ জনতা আরো জানান,  শহীদ রফিক টুল আদায় বন্ধ করার জন্য একাধিকবার আন্দোলন করা হয় । কিন্তু বিগত সরকারের কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তিদের কারণে আন্দোলনে কোন সফলতা  আসেনি ।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর