বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প সৌদি ও হুথির তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা

ট্রান্সকম বেভারেজের কাছে পাওনা টাকার দাবীতে গাজীপুরে মানব বন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত ট্রান্সকম বেভারেজের কাছে পাওনা টাকার দাবীতে মানব বন্ধন করেছে ভোক্তভোগিরা। সোমবার বিকেলে গাজীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভোক্তভোগিরা জানান, কালিয়াকৈর উপজেলার মৌচাক কামরাঙাচালা এলাকার স্থানীয় ১২টি বাড়ী ট্রান্সকম বেভারেজ কর্তৃপক্ষ তাদের কারখানা সম্প্রসারনের সুবিধার্থে কয়েক বছর আগে কিনে নেয়। ক্রয়কৃত বাড়ীর লোকদেরকে শর্তঅনুযায়ী পাশেই অন্য জায়গায় স্থানান্তর করে। এসময় কারখানা কর্তৃপক্ষ লিখিত শর্ত দিয়েছিল যে, গ্যাস বিদ্যুত পানির লাইন স্থানান্তর করে দেবে এবং বাড়ীর স্থাপনাসহ বিভিন্ন মালামাল ও আসবাবপত্র বাড়ীর লোকজন নিয়ে নেবে। কিন্ত দীর্ঘদিন অতিবাহিত হলেও তারা পানি বিদ্যুৎ ও গ্যাস লাইন স্থানান্তর করে দেয়নি। ফলে বাড়ীর মালিকদেরকে এসব বিলবাবদ প্রতিমাসে বিপুল পরিমান টাকা পরিশোধ করতে হচ্ছে। অথচ এসব লাইন ব্যবহার করছে কারখানা কর্তৃপক্ষ। অন্যদিকে একজন বাড়ীর মালিকের এক শতাংশ জায়গার দাম এখনো তারা পরিশোধ করছে না। সব মিলিয়ে ক্ষতিগ্রস্থ ৮টি পরিবারের সদস্যরা এক কোটি পয়ত্রিশ লাখ টাকা কারখানা কর্তৃপক্ষের নিকট পাবে বলে দাবী তাদের।
মানববন্ধনে ভোক্তভোগি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন, মাওলানা মোঃ মামুন দেওয়ান, ইউসুফ মুন্সী, রাজু আহমেদ,মামুন মিয়া প্রমুখ। তারা অবিলম্বে এ পাওনা টাকা আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর