বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
ছাদে সৌরবিদ্যুৎ বসালেই মিলবে নতুন সুবিধার ঘোষণা সরকারের টঙ্গী বিসিকে বিএসটিআইয়ের অভিযান : ৪ লাখ টাকা জরিমানা প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই- এটিএম কামরুল ইসলাম কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে হজ পালনের উদ্দেশ্যে নরসিংদীর সজিবের যাত্রা লং মার্চ না করে সংসদে এলে সারাদিন আলোচনা করা যেত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী ১০০-১৫০ টাকায় লাঞ্চ করেন, যারা প্রশংসা করেন তারা অনুসরণ করেন না কেন : জামায়াত আমীর বিরোধীদলের তীব্র আপত্তির মুখে সংসদে সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল পাস ছয় দফা না মানলে সরকার পতনে এক দফার আন্দোলন : ১১ দলীয় জোট সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী : জামায়াত এমপি

টঙ্গী বিসিকে বিএসটিআইয়ের অভিযান : ৪ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্টে পাঁচটি মামলায় মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে বিএসটিআই লাইসেন্স ছাড়া কাপড়ের রঙের স্থায়িত্ব পরীক্ষা সংক্রান্ত পণ্য উৎপাদন, বিক্রি ও বাজারজাত এবং বৈধ ভেরিফিকেশন সনদ ছাড়া স্টোরেজ ট্যাংক ও ওজনযন্ত্র ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।

বিএসটিআই, গাজীপুরের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ফিনিক্স হোম টেক্সটাইল লিমিটেড ও রিম ডাইং লিমিটেডকে বিএসটিআই লাইসেন্স ছাড়া কাপড়ের রঙের স্থায়িত্ব পরীক্ষা সংক্রান্ত পণ্য উৎপাদন, বিক্রি ও বিতরণের অভিযোগে বাংলাদেশ টেস্টিং ইন্সটিটিউশন আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে ওই প্রতিষ্ঠান দুটিকে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, বৈধ ভেরিফিকেশন সনদ ছাড়া স্টোরেজ ট্যাংক ও ওজনযন্ত্র দখলে রেখে ব্যবহারের অভিযোগে একই প্রতিষ্ঠান দুটিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আরও ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মোট পাঁচটি মামলা করা হয় এবং সর্বমোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গাজীপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) মোহাম্মদ পারভেজ মিয়া এবং পরিদর্শক (মেট্রোলজি) মহিউদ্দীন ওয়ারেছী।

বিএসটিআই, গাজীপুর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর