মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে হজ পালনের উদ্দেশ্যে নরসিংদীর সজিবের যাত্রা লং মার্চ না করে সংসদে এলে সারাদিন আলোচনা করা যেত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী ১০০-১৫০ টাকায় লাঞ্চ করেন, যারা প্রশংসা করেন তারা অনুসরণ করেন না কেন : জামায়াত আমীর বিরোধীদলের তীব্র আপত্তির মুখে সংসদে সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল পাস ছয় দফা না মানলে সরকার পতনে এক দফার আন্দোলন : ১১ দলীয় জোট সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী : জামায়াত এমপি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ পালিত মাভাবিপ্রবিতে ‘From Research Idea to Q1 Journal Publication’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অধিকার আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ : জামায়াত আমীর

প্রধানমন্ত্রী ১০০-১৫০ টাকায় লাঞ্চ করেন, যারা প্রশংসা করেন তারা অনুসরণ করেন না কেন : জামায়াত আমীর

  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ ভিজিটর

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর সাদামাটা জীবনযাপনের প্রশংসা করে যারা বক্তব্য দেন, তারা কেন তার জীবনধারা অনুসরণ করেন না—এমন প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।

জামায়াত নেতা বলেন, প্রধানমন্ত্রী ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে দুপুরের খাবার খান এবং সাদামাটা পোশাক পরেন। তার এই সরল জীবনযাপন প্রশংসনীয়। তবে যারা প্রকাশ্যে প্রধানমন্ত্রীর সরল জীবনযাপনের প্রশংসা করেন, তাদেরও সেই জীবনধারা অনুসরণ করা উচিত।

তিনি বলেন, শুধু মুখে প্রশংসা না করে নেতার ভালো দিকগুলো নিজেদের জীবনেও অনুসরণ করা প্রয়োজন।

জামায়াত আমির এ সময় পারিবারিক প্রতিষ্ঠান ও স্বার্থের সংঘাত এড়িয়ে দেশের স্বার্থে কঠিন সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সংসদ সদস্যদের নিজেদের ও আত্মীয়স্বজনের স্বার্থের বাইরে গিয়ে দেশের বৃহত্তর স্বার্থে সিদ্ধান্ত নিতে হবে। পারিবারিক প্রতিষ্ঠান বা ব্যক্তিগত স্বার্থ যেন রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে প্রভাব না ফেলে, সেদিকেও সতর্ক থাকতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর