শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলরের অভিনন্দন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে টঙ্গীতে দাওয়াতে ইসলামী বাংলাদেশের স্বাগত জুলুস শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে- এটিএম কামরুল ইসলাম বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে কর্মসূচীর আয়োজন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩ তম রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি গাজীপুরে তিতাসের ২০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন , ৩০ হাজার টাকা জরিমানা আস্থা তৈরি হলেই ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাষ্ট্রপতি নির্বাচন, আগামীকাল শপথ কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩ তম রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৮ ভিজিটর

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, নম্বর- রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২৭ নম্বর আইন) এর ধারা ১১ অনুসারে নির্বাচনি কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণা মোতাবেক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা- মির্জা রুহল আমিন, গ্রাম-কালিবাড়ী, ডাকঘর- ঠাকুরগাঁও ৫১০০, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁওকে রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২ (৬) অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হইয়াছেন মর্মে ঘোষণা করা হইল।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করে জানান, নির্বাচনে মোট ভোটার ছিল ৩৪৯, ভোট পড়েছে ৩৪৩টি। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫কর্নেল (অব.) অলি পেয়েছেন ৮৮ ভোট।

২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করলে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট অলি আহমদ ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর