রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ২৫ প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল আসছে টঙ্গী ও ঢাকায় বিএসইসি’র  শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করলেন নবনিযুক্ত চেয়ারম্যান  আব্দুল খালেক কালিগঞ্জে তুমুলিয়া প্রিমিয়াম লীগ ফুটবল টিপিএস টুনামেন্টপর উদ্বোধন ‘জুলাই’ এ দেশের মানুষের স্মৃতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র — সার্জিও গর উত্তরায় বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের  সভা অনুষ্ঠিত গাজীপুরে আন্তর্জাতিক মানের পেট ক্লিনিক উদ্বোধন গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি পাঠাভ্যাস গড়ে তুলতে ওয়ার্ল্ড ভিশনের ব্যতিক্রমী আয়োজন ‘রিড-এ-থন’

টঙ্গী ও ঢাকায় বিএসইসি’র  শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করলেন নবনিযুক্ত চেয়ারম্যান  আব্দুল খালেক

  • আপডেট টাইম : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৭৩ ভিজিটর

স্টাফ রিপোর্টার :  বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর নবনিযুক্ত চেয়ারম্যান  আব্দুল খালেক শনিবার করপোরেশনের আওতাধীন তিনটি গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান ‘এটলাস বাংলাদেশ লিমিটেড’, ‘বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেড (বিবিএফএল)’ এবং ‘ঢাকা স্টিল ওয়ার্কস লিমিটেড (ডিএসডাব্লিউএল)’ সরেজমিনে পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএসইসি’র সদ্য বিদায়ী চেয়ারম্যান এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব  মুঃ আনোয়ারুল আলম, বিএসইসি’র পরিচালকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।

চেয়ারম্যান টঙ্গীর এটলাস বাংলাদেশ লিমিটেড  কারখানা পরিদর্শনকালে  বিভিন্ন উৎপাদন ও সংযোজন বিভাগ ঘুরে দেখেন।  সরকারের ‘জিরো কার্বন’ নীতিমালার আলোকে পরিবেশবান্ধব ইলেকট্রিক ভেহিকেল (ইভি) মোটরসাইকেল সংযোজন ও বাজারজাতকরণের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।  তিনি প্রতিষ্ঠানের হৃতগৌরব পুনরুদ্ধারে নতুন ও যুগোপযোগী মডেলের মোটরসাইকেল সংযোজনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

তিনি ঢাকা স্টিল ওয়ার্কস লিমিটেডে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।  কারখানা পর্যবেক্ষণ শেষে সরকারের বন্ধ শিল্প প্রতিষ্ঠান চালু নীতির সঙ্গে সংগতি রেখে প্রতিষ্ঠানটি কীভাবে পুনরায় চালু করা যায়, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা আহ্বান করেন তিনি। পরবর্তীতে তিনি প্রতিষ্ঠানের ৫৭তম পর্ষদ সভায় সভাপতিত্ব করেন।

এছাড়া তিনি ঢাকায়  বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেড ( বিবিএফএল ) পরিদর্শনকালে এখানে  সম্প্রতি বাস্তবায়িত নতুন প্রকল্পের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং উৎপাদন অগ্রগতি পর্যালোচনা করেন। পরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে দ্রুত পূর্ণাঙ্গ উৎপাদনের ধারায় ফেরাতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর