সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে সোর্ড ব্লেড এর ডিলার সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের সুযোগ কাজে লাগাতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং আইসিসিসিএডির মধ্যে সমঝোতা পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর চূড়ান্ত অনুমোদন ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম গাজীপুর জেলা ও মহানগর কমিটি গঠিত সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বিদ্যালয়ের জমি ইজারার ৩ লাখ ৭০ হাজার টাকা গেল কোথায়?

উত্তরায় বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের  সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৩১ ভিজিটর

স্টাফ রিপোর্টার  : বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস পেশাজীবীদের পারস্পরিক সহযোগিতা, দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং পেশাগত সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে গঠিত বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশন-এর ২০২৬–২৭ বর্ষের ১ম নিয়মিত সভা ও নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠান গত ৩১ জুলাই শুক্রবার বিকালে উত্তরা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের কৌশলগত কমিটি ২০২৬–২৭  এবং নির্বাহী কমিটি ২০২৬–২৭  আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।  নতুন কৌশলগত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সজীবুল ইসলাম।  কমিটিতে জেনারেল সেক্রেটারি হিসেবে রয়েছেন মোঃ সোহেল রানা সবুজ, হেড অব অপারেশনস হিসেবে মোঃ রাজিবুল ইসলাম, আইপিপি অ্যান্ড অ্যাডভাইজার হিসেবে মোঃ মোজাদ্দেদ উল ইসলাম (সাজিব-লাবিব) এবং লাইফটাইম মেম্বার হিসেবে তাসলিমা আক্তার জলি ও মোঃ মাশিউর রহমান দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, ২০২৬–২৭ বর্ষের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আল-মামুন। কমিটিতে এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবে রয়েছেন মোঃ সাদ্দাম হোসেন জনি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ শরীফুল আলম এবং ভাইস প্রেসিডেন্ট মোঃ মোবারক হোসেন। এছাড়া লিডারশিপ লার্নিং সামিট অ্যান্ড ফ্যামিলি গেট-টুগেদার ২০২৬-এর কনভেনর হিসেবে মোঃ মনিরুজ্জামান, ট্রেজারার হিসেবে সৈয়দ মোহাম্মদ ইমরান এবং অফিস সেক্রেটারি হিসেবে মোঃ জাহিদুল ইসলাম দায়িত্ব পালন করবেন।

নির্বাহী কমিটিতে জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ মোঃ ইরফান, জান্নাতুল ফেরদৌস জুই এবং মোঃ শাহ পরান (পারভেজ)। ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি হিসেবে নাসির মাহমুদ পারভেজ, ওয়েলফেয়ার সেক্রেটারি হিসেবে ফাতেমা আক্তার, অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে মোহাম্মদ আবুল বাশার এবং কালচারাল সেক্রেটারি হিসেবে গোলাম মোস্তফা খান দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে হেলথ অ্যান্ড সেফটি সেক্রেটারি হিসেবে ইঞ্জিনিয়ার এস. এম. ইমদাদ বিন হায়দার এবং স্পোর্টস সেক্রেটারি হিসেবে মোঃ মিনারুল ইসলাম রাজিব কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

এছাড়া মেম্বারশিপ ডেভেলপমেন্ট সেক্রেটারি হিসেবে আল মাসুদ ও মোঃ সাইফুল ইসলাম, প্রফেশনাল ডেভেলপমেন্ট সেক্রেটারি হিসেবে মাহমুদ এহসান ও মোঃ আলিফ উদ্দিন, সিএসআর সেক্রেটারি হিসেবে মোহাম্মদ রিয়াজুল হক ও মোঃ ইউসুফ আলী, পাবলিকেশন সেক্রেটারি হিসেবে শাহরিয়ার ফয়সাল ও এম এ মমিন, এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সেক্রেটারি হিসেবে মোঃ ফয়সাল মিয়া, মোঃ মোক্তার হোসেন সামির ও খন্দকার মাসুদ রানা এবং মিডিয়া ম্যানেজমেন্ট সেক্রেটারি হিসেবে মোঃ রাকিবুল হোসেন ও মিজানুর রহমান সিদ্দিক দায়িত্ব পেয়েছেন।

অনুষ্ঠানে কমিটির সদস্যদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বেশ কয়েকজন পেশাজীবী ও আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সদস্যদের পারস্পরিক সহযোগিতা, পেশাগত ও নেতৃত্ব উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।  বক্তারা বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনকে আরও কার্যকর ও গতিশীল একটি পেশাজীবী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবগঠিত কৌশলগত ও নির্বাহী কমিটির সফলতা, সংগঠনের উত্তরোত্তর অগ্রগতি এবং সকলের কল্যাণ কামনা করে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়। এ সময় উপস্থিত সদস্য ও অতিথিরা নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য “লিডারশিপ লার্নিং সামিট অ্যান্ড ফ্যামিলি গেট-টুগেদার ২০২৬”-এর সার্কুলার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এ আয়োজনের মাধ্যমে সদস্যদের নেতৃত্বগুণ ও পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক, বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। একই সঙ্গে পরিবারের সদস্যদের অংশগ্রহণে একটি আনন্দঘন ও স্মরণীয় মিলনমেলার পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়।
বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশন-এর পক্ষ থেকে নবগঠিত কৌশলগত কমিটি ২০২৬–২৭ এবং নির্বাহী কমিটি ২০২৬–২৭-এর সকল সম্মানিত সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে সকল সদস্য, শুভানুধ্যায়ী, পেশাজীবী ও আমন্ত্রিত অতিথিদের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও অর্থবহ করে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর