রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘গ্লোবাল কিডস স্কুলে’ ফল উৎসব ও শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৩২ ভিজিটর

কলিমুল্লাহ ইকবাল, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের শিক্ষার আলো ছড়ানো প্রতিষ্ঠান ‘গ্লোবাল কিডস স্কুল’-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। একই সাথে ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (১২ জুন) সকালে টঙ্গী রেল স্টেশন সংলগ্ন খোলা আকাশের নিচে স্কুল প্রাঙ্গণে এই ব্যতিক্রমী ও আনন্দঘন উৎসবের আয়োজন করা হয়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সুবিধাবঞ্চিত এই শিশুদের মূল স্রোতে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

গ্লোবাল কিডস স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুবুর রহমান জিলানীর সভাপতিত্বে ও পরিচালক মোহাম্মদ শামীম রেজার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব এবং ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক নেতা কালিমুল্লাহ ইকবাল, জাতীয় দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো.মুনসুর আহমেদ, ৪৬ নং ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. আব্দুল খালেক, ৪৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও যুবদল নেতা মো. শাহীন আহম্মেদ রিজভী, স্থানীয় সাংবাদিক মো. আরিফ চৌধুরী, স্থানীয় সাংবাদিক মো. নুরুজ্জামান শেখ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। কোনো শিশুই যেন শ্রমের শৃঙ্খলে বন্দি না থাকে। সুবিধাবঞ্চিত পথশিশুদের অধিকার রক্ষা এবং তাদের সুশিক্ষা নিশ্চিত করা আমাদের সামাজিক দায়িত্ব।” তারা গ্লোবাল কিডস স্কুলের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের এসব শিশুর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শিশুদের মাঝে আম, কাঁঠাল, লিচুসহ নানা জাতের রসালো মৌসুমী ফল বিতরণ করা হয়। ফল উৎসবে অংশ নিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর