বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
১০ হাজার বাংলাদেশি কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার ছাদে সৌরবিদ্যুৎ বসালেই মিলবে নতুন সুবিধার ঘোষণা সরকারের টঙ্গী বিসিকে বিএসটিআইয়ের অভিযান : ৪ লাখ টাকা জরিমানা প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই- এটিএম কামরুল ইসলাম কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে হজ পালনের উদ্দেশ্যে নরসিংদীর সজিবের যাত্রা লং মার্চ না করে সংসদে এলে সারাদিন আলোচনা করা যেত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী ১০০-১৫০ টাকায় লাঞ্চ করেন, যারা প্রশংসা করেন তারা অনুসরণ করেন না কেন : জামায়াত আমীর বিরোধীদলের তীব্র আপত্তির মুখে সংসদে সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল পাস

দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৬২ ভিজিটর

গাজীপুর প্রতিনিধিঃ দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগর শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সন্ধ্যায় বশির সড়কস্থ ব্রাইট স্টার স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাইফুল ইসলাম। সংগঠনের সহ-সভাপতি মেহেদী হাসান সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনির হোসাইন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের দাওয়াহ ও শিল্পী কল্যাণ সম্পাদক মো. রফিকুল হায়দার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি নাজীর আহমেদ, আবু সাদাৎ লুলু, আদনান জায়েদ, আব্দুল মতিন তালুকদার, মোজাহের হোসেন, স্পন্দন শিল্পী গোষ্ঠীর পরিচালক শোবাইল চৌধুরী এবং ফখরুদ্দিন আকবরী।

বক্তারা ঈদ পুনর্মিলনীর মাধ্যমে শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশীয় সংস্কৃতির বিকাশে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনার ফাঁকে ফাঁকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন স্পন্দন শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ, আসাদুজ্জামান, হুমায়ুন বিন হানিফ, সাইফুল ইসলাম, বদরুল হক এবং রঙ্গনের শিল্পীবৃন্দ। পরিবেশিত গান ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

শেষে দেশ, জাতি ও সাংস্কৃতিক অঙ্গনের সার্বিক কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর